সব
facebook apsnews24.com
বরিশালগামী বাসের চাকা ফেটে খাদে, নিহত ১ আহত ১৫ - APSNews24.Com

বরিশালগামী বাসের চাকা ফেটে খাদে, নিহত ১ আহত ১৫

বরিশালগামী বাসের চাকা ফেটে খাদে, নিহত ১ আহত ১৫

তালহা জাহিদঃ মাদারীপুরের রাজৈর উপজেলার কালিবাড়ী নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের চাকা ফেটে খাদে পড়ে এক যুবক নিহত ও ১৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের বয়স আনুমানিক ২৬ বছর হবে। তাঁর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাস রাজৈরের কালিবাড়ী নামক স্থানে এসে বিকট শব্দে সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাস নিয়ে পাশে থাকা খাদের মধ্যে পড়ে যান। ঘটনাস্থলেই একজন নিহত ও ১৫ জন আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় আহতদের মাদারীপুর ও রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক বলেন, ‘ঘটনার সঙ্গে সঙ্গে আমরা দুর্ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। সড়কের গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ