সব
facebook apsnews24.com
আটককৃত জাহাঙ্গীরের পরিচয়। - APSNews24.Com

আটককৃত জাহাঙ্গীরের পরিচয়।

আটককৃত জাহাঙ্গীরের পরিচয়।

জেলার ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় আটক হয়েছেন যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম। তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম নেশাগ্রস্থ অবস্থায় রয়েছেন। আটকের পর জনতার সামনে জাহাঙ্গীরকে মাদক সেবন না করার জন্য শাসাচ্ছে পুলিশ।

জানা গেছে, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম এর আগেও বিভিন্ন সময়ে মাদকসহ পুলিশের হাতে আটক হয়েছেন। এ সংক্রান্ত থানায় মামলাও রয়েছে তার বিরুদ্ধে।

ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় দু’চারজন নেতা এবং পুলিশ প্রশাসনের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তার সঙ্গেও রয়েছে তার ভালো সম্পর্ক। এ কারণে অপরাধ করেও তিনি বারবার ছাড়া পেয়ে গেছেন। এমন মন্তব্য ঘোড়াঘাট উপজেলার অসংখ্য প্রতিবাদী মানুষের।

জাহাঙ্গীর আলম ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহবায়ক।

ওই উপজেলার কাছিগাড়ি গ্রামের আবুল কালামের ছেলে জাহাঙ্গীর। ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আইন শৃঙ্খলা বাহিনী আজ শুক্রবার ভোরে তাকে আটক করে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

‘মসলিন ফিরে পাওয়া মুজিববর্ষের অন্যতম অর্জন’

‘মসলিন ফিরে পাওয়া মুজিববর্ষের অন্যতম অর্জন’

মঙ্গলবার জানাজা অনুষ্ঠিত হয়ে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

মঙ্গলবার জানাজা অনুষ্ঠিত হয়ে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

প্রখ্যাত সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই

প্রখ্যাত সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই

বাংলাদেশে লাখ টন চাল রপ্তানির আগ্রহ মিয়ানমারের

বাংলাদেশে লাখ টন চাল রপ্তানির আগ্রহ মিয়ানমারের

২০২০ সালে ধর্ষণের শিকার ১০৭৪ নারী

২০২০ সালে ধর্ষণের শিকার ১০৭৪ নারী

এক স্কুলে ৩ বছরের বেশি থাকতে পারবেন না শিক্ষকরা

এক স্কুলে ৩ বছরের বেশি থাকতে পারবেন না শিক্ষকরা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ