কুষ্টিয়া প্রতিনিধি: ছবিটিতে থরে থরে সাজানো বইয়ের সেলফে হরেক রকম বইয়ের সমাহার। রুচিসম্মত একটি কক্ষ। যেখানে নিরিবিলি পরিবেশে বইপড়ার জন্য একটি আদর্শ জায়গা।
কুষ্টিয়া শহর থেকে প্রত্যন্তঅঞ্চল দৌলতপুর উপজেলার বাড়াগাংদীয়া এলাকার নিভৃত পল্লীতে গড়ে তোলা লাইব্রেরি এটি।
গ্রামের মানুষের জন্য বইপড়ার আগ্রহ সৃষ্টি করতেই এতো চমৎকার আয়োজন করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাঃ এসএম মুসা কবির। Musa Kobir
তিনি জানান, বই হলো আত্মার ঔষুধ। সৃষ্টিশীল চিন্তা, মেধা ও মননের উৎকর্ষ সাধনে বইয়ের কোন বিকল্প নেই। তাই এটি শুধু একটি লাইব্রেরী নয়..বুকের কোণে বহুকাল ধরে পুষে রাখা একটি স্বপ্নের নাম, একটি ভালবাসার নাম।
তিনি মনে করেন, বইপড়া বদঅভ্যাসে পরিনত হোক…জগৎ আলোয় আলোয় ভরে উঠুক…আর আমার এই ছোট্ট স্বপ্নটা দৈর্ঘ্যে-প্রস্থে আরো আরো আরো বড় হোক সেই প্রত্যাশায় তিনি।
এলাকার তরুণ সামাদ বলী জানান, এতো সুন্দর পরিবেশে বই পড়তে পেরে আমাদের খুব ভালো লাগে। আমরা বন্ধুরা মিলে এখান থেকে বিভিন্ন ধরনের বই পড়ে অনেক কিছু শিখতে ও জানতে পারি। তারা জানান, নিজ গ্রামের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে এখানে এই লাইব্রেরিটি করা হয়েছে। এতো সুন্দর আয়োজন করার জন্য ডাঃ মুসা কবির স্যারকে ধন্যবাদ জানাই।


