মোঃ আলাউদ্দীন মজুমদার শাহীন,গাইবান্ধা থেকেঃ
সুন্দরগঞ্জের কাপাসিয়া ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের বানভাসি খামারীদের মাঝে গো খাদ্য বিতরণ করেন জেলা প্রশাসক আব্দুল মতিন সরকার।
বুধবার দুপুরে উপজেলার বোয়ালা সিনিয়র ফাজিল মাদরাসা মাঠে এ উপলক্ষে ইউএনও কাজী লুতফুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আব্দুল মতিন সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ আব্দুস ছামাদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজাই মাহমুদ মুন্না, প্রাণী সম্পদ অফিসার ফজলুল করিম প্রমূখ। পরে ১১০ জন বানভাসি খামারীদের মাঝে ১০ কেজি করে গো খাদ্য বিতরণ করা হয়।


