সব
facebook apsnews24.com
কুষ্টিয়ার ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ - APSNews24.Com

কুষ্টিয়ার ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

কুষ্টিয়ার  ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় শাপলা খাতুন নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্লিনিকের মালিক মনিরুল ইসলামকে আটক ও ক্লিনিক সিলগালা করা হয়েছে।
বুধবার সকাল ৯টার দিকে কুষ্টিয়া শহরের কাষ্টম মোড়স্থ শাপলা ক্লিনিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রোগীর স্বজন ও এলাকাবাসী ক্লিনিক ঘেরাও করে বিক্ষোভ শুরু করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার রাতে কুমারখালী উপজেলার সোন্দা গ্রামের জুলের সন্তানসম্ভাবা স্ত্রী শাপলা খাতুনকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। ওই রাতেই তার সিজারিয়ান অপারেশন হয়। ক্লিনিক কর্তৃপক্ষের চাহিদা মতো রোগীর স্বজনরা রোগীর জন্য রক্ত এনে দেন।
তবে রোগির স্বজনদের অভিযোগ, তাদের সরবরাহ করা রক্ত না দিয়ে ক্লিনিকের লোকজন ভুল গ্রুপের রক্ত পুশ করে রোগীর শরীরে। এতে রোগীর অবস্থার অবনতি হয়। পরে সকালে তিনি মারা যান। এ ঘটনায় রোগীর স্বজন ও এলাকাবাসী ক্লিনিকে বিক্ষোভ দেখায়। পরে পুলিশ এসে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করেছে। সেইসাথে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
প্রাথমিকভাবে ওই ক্লিনিকের মালিক মনিরুল ইসলামকে আটকসহ ক্লিনিকটি সিলগালা করা হয়েছে বলেও জানান তিনি।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ