সব
facebook apsnews24.com
শিক্ষার্থীদের জন্য নতুন ফিচার আনছে জুম - APSNews24.Com

শিক্ষার্থীদের জন্য নতুন ফিচার আনছে জুম

শিক্ষার্থীদের জন্য নতুন ফিচার আনছে জুম

করোনাভাইরাসের কারণে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ভিডিও কনফারেন্সিং প্লাটফর্ম জুম। অনলাইনে পাঠদান কর্মসূচির ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থী সবাই এই প্লাটফর্মের ওপর আস্থা রাখছেন। এ বিষয়টি মাথায় রেখে ক্লাসরুম ম্যানেজমেন্ট সহজ করতে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে নতুন ফিচারের ঘোষণা দিয়েছে জুম কর্তৃপক্ষ।

ভারতীয় প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাও জানায়, কয়েকদিনের মধ্যেই কয়েকটি নতুন ফিচার পাবেন জুম ব্যবহারকারীরা। বিশ্বের সব শিক্ষক ও শিক্ষার্থী এসব ফিচার বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। নতুন ফিচারগুলোর মধ্যে থাকতে পারে– গ্যালারি ভিউ কাস্টমাইজ করার সুবিধা, মাল্টি পিনিং এবং আনমিউট উইথ কনসেন্ট সুবিধা।

নতুন ফিচার কার্যকর হলে ক্লাস ম্যানেজমেন্টের সুবিধার্থে ‘ভার্চুয়াল ক্লাসরুম সিটিং অ্যারেঞ্জমেন্ট’ তৈরি করতে পারবেন শিক্ষার্থীরাই। গ্যালারি ভিউ কাস্টমাইজ ফিচারে ‘ড্র্যাগ অ্যান্ড ড্রপ’-এর মাধ্যমে অংশগ্রহণকারীদের বসানো যাবে প্রয়োজনীয় সিরিয়াল অনুযায়ী। এ সময় গ্যালারি লক হয়ে যাবে। ফলে নতুন করে কেউ প্রবেশ করলে কিংবা কথা বললে কোনও পরিবর্তন আসবে না।

মাল্টি-পিনিং ফিচারের সাহায্যে যেকোনও ব্যবহারকারী নিজের পছন্দমতো নয় জন অংশগ্রহণকারীকে পিন করে রাখতে পারবেন। যারা শ্রবন প্রতিবন্ধী বা কানে কম শোনেন তাদের জন্য এই ফিচারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে জুম কর্তৃপক্ষ। এছাড়া অন্য ফিচারগুলোর মাধ্যমেও ব্যবহারকারীরা দারুণ সব সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।

  • 4
    Shares

আপনার মতামত লিখুন :

নানা কারণে মুখের দুর্গন্ধঃ প্রতিকারে করনীয়

নানা কারণে মুখের দুর্গন্ধঃ প্রতিকারে করনীয়

আজ সেই বিরল রাত, ধরা দেবে ‘ক্রিসমাস স্টার’

আজ সেই বিরল রাত, ধরা দেবে ‘ক্রিসমাস স্টার’

নাসায় চাকরি করতে চাইলে যা করবেন

নাসায় চাকরি করতে চাইলে যা করবেন

দিনে সাড়ে ৭ ঘণ্টা বসার কাজে মৃত্যুঝুঁকি বাড়ে : ব্রিটেনের লেস্টার ইউনিভার্সিটির গবেষক।

দিনে সাড়ে ৭ ঘণ্টা বসার কাজে মৃত্যুঝুঁকি বাড়ে : ব্রিটেনের লেস্টার ইউনিভার্সিটির গবেষক।

শুক্র গ্রহে প্রাণের অস্তিত্ব!

শুক্র গ্রহে প্রাণের অস্তিত্ব!

দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারে যে সব অসুখ

দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারে যে সব অসুখ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ