আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরা যশোরের সীমান্তবর্তী কয়েকটি ইউনিয়ন ও গ্রাম রয়েছে তার মধ্যে রয়েছে সাতক্ষীরার কলারোয়া থানার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া, কাদপুর গ্রাম সেখানে বসবাস করে শতশত পরিবার এমন অবস্থায় হঠাৎ ভারী বৃষ্টি বর্ষণের কারণে এলাকায় পানির নিচে আছে ফসলের মাঠ, এদিকে কৃষক মানুষ ও পশুপাখি যানবহনের চলাচলের পথ বন্ধ ও অবরুদ্ধ হয়েগেছে কোন প্রকার বাহিরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে ভিতরের মেইন সড়কটি এ অবস্থায় এলাকার মানুষ দাবি জানান যে আমাদের চলাচলের যে মূল রাস্তাটি রয়েছে সেটিও অনেক খারাপ অবস্থায় রয়েছে সেটাতে চলাচল করতে গেলে মানুষের অনেক সমস্যা হয় এমনকি সড়ক দুর্ঘটনা ঘটে মাঝেমধ্যে, আর রাস্তাটা উপরে রয়েছে ২ফুট পানির স্রোত যার কারণে একটু পানি হলেই পানির নিচে তলিয়ে যায় রাস্তাটি।
অন্যদিকে যশোর জেলার শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের গোগা, কালিনী, রুদ্রপুর, সীমান্তবর্তী এলাকার যে মূল রাস্তাটি রয়েছে ভিতর দিয়ে সাতক্ষীরা ও যশোর এবং রাস্তার পাশে যে বিলটি রয়েছে সেটি হল ঠেঙ্গা মারির বিল নামে পরিচিত, সেখানে ও একই অবস্থা কোন প্রকার ফসল তুলতে পারছে না কৃষক নৌকায় চলাচল করতে হচ্ছে তাদের বর্তমান সময়ে তাদের অনেক সমস্যার মুখে পড়তে হচ্ছে, বাহিরের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় পরিবার-পরিজন নিয়ে পানি বন্দি জীবন যাপন করছে,অত্র এলাকা ও সুশীল ব্যক্তিবর্গের একটি দাবি অত্র অঞ্চলের ভিতরের সীমান্তবর্তী যে মেইন সড়কটি রয়েছে তার পানি নিষ্কাশনের জোর দাবী জানিয়েছে। তাহলেই যোগাযোগ ব্যবস্থা ও বন্যার কবল থেকে বেঁচে থাকবে অত্র অঞ্চলের সীমান্তবর্তী মানুষগুলো।


