উমাইর হোসেন, গলাচিপাঃ
মো. মতিয়ার রহমান হচ্ছেন গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মো. এস্কান্দার হাওলাদারের ছেলে।
মামলাসূত্রে জানা যায় গত ৭ই আগস্ট রোজ শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে আসামীরা একত্রিত হয়ে লাঠি সোঠা দিয়ে মো. মতিয়ার রহমানের দোকান ঘরটি ভেংগে ফেলে। মতিয়ার রহমানের দোকানে থাকা মালামাল, টাকা পয়সা নিয়ে যায়। মতিয়ার রহমান বাঁধা দিলে তাকে মারধর করে।
পরে মো. মতিয়ার রহমানকে এলাকাবাসী উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমাম সিকদার বলেন, মো. মতিয়ার রহমানের গায়ে মারধরের চিহ্ন আছে। তিনি আমার চিকিৎসাধীনে ২য় তলায় ভর্তি আছেন।
এ বিষয়ে মো. মতিয়ার রহমান গলাচিপা সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। আদালত মামলাটি আমলে নিয়ে গলাচিপা থানাকে এজাহার নেওয়ার নির্দেশ দেন। আসামীরা হলেন মো. কুতুবউদ্দিন অপু তালুকদার, শাহনেওয়াজ তালুকদার,
মো. মনির মাতব্বর, বাবুল মাতব্বর, মো. খবির মাতব্বর, মো. আমির আলী শরিফ, আলমগীর ঘরামী, মো. হানিফ হাওলাদার, আ. রশিদ ফকির, মো. মিলন খা। গলাচিপা থানার এস.আই মো. সাইফুর রহমান বলেন, গলাচিপা থানার মামলা নং- ১৭, তারিখ ১৬/০৮/২০২০। আসামীদের ধরার প্রক্রিয়া চলছে।


