সব
facebook apsnews24.com
‘৭বছর পর ফিরে আসবো, মায়ের যত্ন নিও’ - APSNews24.Com

‘৭বছর পর ফিরে আসবো, মায়ের যত্ন নিও’

‘৭বছর পর ফিরে আসবো, মায়ের যত্ন নিও’

রাজধানীর কলাবাগানে ইংলিশ মিডিয়ামে পড়ুয়া এক কিশোর বাসা থেকে নিরুদ্দেশের পর নিজেই বাসায় ফিরে এসেছে। তার নাম তাহসিন মজুমদার। ১৩ বছর বয়সী এই কিশোর অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের স্ট্যান্ডার্ড সেভেনে পড়ে।

সোমবার ভোরে সে বাসা থেকে বের হয়ে যায়। যাওয়ার আগে সে একটি চিরকুটে ‘আমি সাত বছর পর ফিরে আসবো, আমার মায়ের যত্ন নিও’ লিখে যায়।

এ ঘটনায় নিরুদ্দেশ হওয়া কিশোরের ব্যবসায়ী বাবা নুরুজ্জামান স্বপন কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ১৩৭৫) দায়ের করেন। তাকে উদ্ধার অভিযানে নামে পুলিশ। পরে সে বিকেলে নিজেই বাসায় ফিরে আসে।

কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র বলেন, ‘ছেলেটি নিখোঁজের পর আমরা তাকে উদ্ধারে সব ধরণের চেষ্টা করছিলাম। সে জঙ্গিবাদে মোটিভেটেড হয়ে ঘর ছেড়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছিল। বিষয়টি অন্যান্য সংস্থাকেও জানানো হয়েছিল। কিন্তু বিকেলে সে নিজেই বাসায় ফিরে আসে।’

তাহসিনের মা-বাবার বরাত দিয়ে ওসি বলেন, ছেলেটি অভিমান করে বাসা থেকে বের হয়েছিল।

নিরুদ্দেশ হওয়া কিশোর তাহসিনের বাবা নুরুজ্জামান স্বপন সাধারণ ডায়েরিতে বলেছেন, তার তৃতীয় ছেলে তাহসিন ধানমন্ডির অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের স্ট্যান্ডার্ড সেভেনের ছাত্র। সোমবার সকাল ৭টার দিকে কাউকে কিছু না বলে তাহসিন বাসা থেকে বের হয়ে যায়। তাকে বাসায় না পেয়ে তার রুমে একটি চিরকুট পাওয়া যায়। সেখানে ইংরেজিতে ‘আই উইল কাম ব্যাক আফটার সেভেন ইয়ারস, টেক গুড কেয়ার অফ মাই মাদার’ লেখা একটি চিরকুট পাওয়া যায়।

  • 7
    Shares

আপনার মতামত লিখুন :

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ