সব
facebook apsnews24.com
সুন্দরগঞ্জে পাগলীকে ধর্ষণের পর গুমের অভিযোগ - APSNews24.Com

সুন্দরগঞ্জে পাগলীকে ধর্ষণের পর গুমের অভিযোগ

সুন্দরগঞ্জে পাগলীকে ধর্ষণের পর গুমের অভিযোগ

মোঃ আলাউদ্দীন মজুমদার শাহীন,গাইবান্ধা থেকেঃ
সুন্দরগঞ্জের ধর্মপুর বাজারে পাগলী (২৭) কে ধর্ষণের পর গুম করে স্বর্ণাকার বিষু চন্দ্র মহন্ত (৩৫) নামক এক যুবক।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ধর্মপুর বাজারে দীর্ঘদিন ধরে এক বুদ্ধি প্রতিবন্ধী পাগলী অবস্থান করে আসছিল। পাগলী সারাদিন বাজারের আশেপাশে ঘোরাফেরা করে রাতে বাবলু মিয়ার পরিত্যক্ত ধানের গুদামঘরের বারান্দায় ঘুমিয়ে পড়ত।

এরই এক পর্যায় ২৬ সেপ্টেম্বর ২০২০ইং তারিখ রাতে তার বিপরীত পার্শ্বের স্বর্ণের দোকান মালিক বিষু চন্দ্র মহন্ত পাগলীকে পাশের গালামালের দোকানের পিছনে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এসময় পাগলীর চিৎকারে বাজার পাহারাদার আব্দুল ওয়াহাব সরদার এগিয়ে আসলে বিষু পালিয়ে যায়।

পরদিন বিষয়টি পাহারাদার ও পাগলীর মুখ হতে এলাকায় ছড়িয়ে পড়লে বিষু পাগলীকে গুম করে অজ্ঞাত স্থানে আটকিয়ে রেখে নিজেও আত্নগোপন করেন। এনিয়ে ধর্মপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক টিএম আজাহারুল ইসলাম দুলু ২৮/০৮/২০২০ইং তারিখে সুন্দরগঞ্জ থানা ও ইউএনও কে অভিযোগ দেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এপর্যন্ত কোন মামলা ও আইনী তৎপরতা লক্ষ্য করা যায়নি।

এব্যাপারে ওসি(তদন্ত) বুলবুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, ভিক্টিম না পাওয়া পর্যন্ত কিছু করা যাচ্ছে না। ভিক্টিম পেলেই তার জবানবন্দি নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

  • 113
    Shares

আপনার মতামত লিখুন :

গুলতি ও মার্বেল নিয়ে ডানপিটে বালক, মনে করায় কৈশোরের দিন

গুলতি ও মার্বেল নিয়ে ডানপিটে বালক, মনে করায় কৈশোরের দিন

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন

ইবি বঙ্গবন্ধু পরিষদের সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক

ইবি বঙ্গবন্ধু পরিষদের সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক

গাছেরও প্রাণ আছে

গাছেরও প্রাণ আছে

‘ও’ লেভেলের ছাত্রী ধর্ষণ ও হত্যা: আসামির দোষ স্বীকার

‘ও’ লেভেলের ছাত্রী ধর্ষণ ও হত্যা: আসামির দোষ স্বীকার

দীর্ঘমেয়াদে গ্যাস্ট্রিকের ওষুধে মৃত্যুও ঘটতে পারে

দীর্ঘমেয়াদে গ্যাস্ট্রিকের ওষুধে মৃত্যুও ঘটতে পারে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ