সব
facebook apsnews24.com
করোনা জয়ী হলেন এমপি শাহজাদা ও তার পরিবার। - APSNews24.Com

করোনা জয়ী হলেন এমপি শাহজাদা ও তার পরিবার।

করোনা জয়ী হলেন এমপি শাহজাদা ও তার পরিবার।

ইরফানুর রহমান মারুফ, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পরিবারসহ করোনাভাইরাস মুক্ত হলেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এস এম শাহজাদা। শনিবার দ্বিতীয় টেস্টে তাঁর ও পরিবারের সবার করোনা ‘নেগেটিভ’ এসেছে।

বিষয়টি নিশ্চিত করে সাংসদ নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন। স্থানীয় নেতাকর্মীরাও করোনা ভাইরাসের রিপোর্ট নেগেটিভের সত্যতা নিশ্চিন্ত করেছেন।
বর্তমানে সাংসদের পরিবারের সবাই সম্পূর্ণ সুস্থ্য আছেন। তাদের শারীরিক কোন জটিলতা নেই।

এর আগে, পরীক্ষায় তার নিজের,সহধর্মিণীর,এক জমজ মেয়ে ও দুই গৃহকর্মীর রিপোর্ট পজেটিভ আসে।

পরে ২১ আগস্ট সংসদ সদস্য এস এম শাহজাদা ও তার সহধর্মিণী আয়েশা সিদ্দিকা শিলভিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় তাদের বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে,

করোনাভাইরাসের দুর্যোগে এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা। করোনাকালীন এ সংসদ সদস্য ব্যক্তিগত সহায়তা নিয়ে ছুটে গেছেন মানুষের দ্বারে দ্বারে।

সরকারি ত্রাণ সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে সংকটে পড়া কয়েক হাজার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন তিনি। ব্যক্তিগত উদ্যোগে গলাচিপা ও দশমিনা উপজেলার চিকিৎসকদের সুরক্ষাসামগ্রী দিয়েছেন। দুই উপজেলার সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতেও বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন তিনি। সংসদীয় আসনের সব চেয়ারম্যান ও সংবাদকর্মীদের দিয়েছেন সুরক্ষা পোশাক। গ্রাম-গঞ্জে গিয়ে চালিয়েছেন সচেতনতামূলক প্রচারণা।
রোজার ঈদে গলাচিপা উপজেলার পাঁচ হাজার মানুষকে দেওয়া হয়েছে ঈদ উপহার। দুই উপজেলার জনসাধারণের মধ্যে বিলি করা হয়েছে ২০ হাজারেরও বেশি মাস্ক। গলাচিপার কোভিট ফান্ডে দিয়েছেন নগদ পাঁচ লাখ টাকা। আর এসবই তিনি করেছেন ব্যক্তিগত উদ্যোগে।

করোনায় আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত তিনি ছুটে গিয়েছেন সাধারণ মানুষের কাছে।

স্থানীয় দলীয় নেতাকর্মীরা বলেন, এমপি নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি কখনও নিজের জীবনের চিন্তা করেননি। সব সময় সরকারি ও দলীয় কর্মকান্ডে অংশগ্রহণ করেছেন। তার কর্মকান্ডে জনগণ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সব সময় সন্তুষ্ট।

এমপির নেগেটিভ রিপোর্ট আসায় দুই উপজেলার হাজারো নেতা-কর্মী, সরকারি কর্মকর্তা-র্কমচারী ও সুধীমহলের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

  • 123
    Shares

আপনার মতামত লিখুন :

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ