সব
facebook apsnews24.com
টাঙ্গাইলে ৩৬ শিক্ষকের টাইম স্কেল কর্তনের আদেশ হাইকোর্টে স্থগিত - APSNews24.Com

টাঙ্গাইলে ৩৬ শিক্ষকের টাইম স্কেল কর্তনের আদেশ হাইকোর্টে স্থগিত

টাঙ্গাইলে ৩৬ শিক্ষকের টাইম স্কেল কর্তনের আদেশ হাইকোর্টে স্থগিত

টাঙ্গাইল জেলার ৩৬ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের টাইম স্কেল কর্তন করে ফেরত প্রদানের আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সাথে, টাইম স্কেল কর্তনের আদেশ কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আগামী চার সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদেশের বিষয়টি এপিএস নিউজকে নিশ্চিত করেন রিটকারী আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া নিজে।

এক রিটের প্রাথমিক শুনানি শেষে সোমবার (৩১ আগস্ট) হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এস.এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ রিটকারিদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

আদেশের পর আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া গনমাধ্যমকে বলেন, রিটকারী টাঙ্গাইল জেলার ৩৬ জন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক কার্যকর চাকরিকালের ভিত্তিতে জাতীয় পে-স্কেল ২০০৯ অনুসারে ৮, ১২ ও ১৫ বছর চাকরিকাল পূর্তিতে ১ম, ২য় ও ৩য় টাইমস্কেল প্রাপ্ত হয় এবং দীর্ঘদিন যাবত ওই সুবিধা ভোগ করে আসছেন। কিন্তু জেলা হিসাব রক্ষণ অফিসার টাইম স্কেল বাতিল করে উক্ত টাকা ফেরত প্রদানের জন্য অফিস আদেশ জারি করেন। ওই টাইম স্কেল কর্তন ও ফেরত প্রদানের আদেশ চ্যালেঞ্জ করে রিট পিটিশন দায়ের করা হয়।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

স্ত্রী-মেয়েসহ পাপুলকে দায়মুক্তি: ব্যাংক কর্মকর্তা স্বাক্ষরিত নথি তলব

স্ত্রী-মেয়েসহ পাপুলকে দায়মুক্তি: ব্যাংক কর্মকর্তা স্বাক্ষরিত নথি তলব

বিচারকের বিরুদ্ধে একজন নারীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ

বিচারকের বিরুদ্ধে একজন নারীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

অবশেষে হচ্ছে ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল

অবশেষে হচ্ছে ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল

পরিবারের দাবি গ্রুপ টর্চারে মারা গেছে মেয়েটি

পরিবারের দাবি গ্রুপ টর্চারে মারা গেছে মেয়েটি

সাঈদ খোকনের দুই মামলার আদেশ ১৯ জানুয়ারি

সাঈদ খোকনের দুই মামলার আদেশ ১৯ জানুয়ারি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ