সব
facebook apsnews24.com
গলাচিপায় বাড়ির পুকুর থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার। - APSNews24.Com

গলাচিপায় বাড়ির পুকুর থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার।

গলাচিপায় বাড়ির পুকুর থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার।

উমাইর হোসেন,গলাচিপাঃ পটুয়াখালীর গলাচিপায় নিজ বাড়ির পুকুর থেকে মো. জহিরুল ইসলাম খলিফা (৩৬) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ রবিবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর এলাকার এক পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠায়।
গলাচিপা থানা পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের মো. রুহুল আমিন খলিফার ছেলে ব্যবসায়ী মো. জহিরুল ইসলাম। শনিবার রাতে জহিরের সঙ্গে তাঁর স্ত্রী জুবায়দার শেষবারের মতো মোবাইল ফোনে কথা হয়েছিল। তখন জহির তাঁর স্ত্রীকে বলেন, দোকান বন্ধ করে বাড়ি আসছি।
এর পর থেকে জহিরর ফোন বন্ধ থাকে। রবিবার সকাল সাড়ে ছয়টার দিকে তাঁর চাচা (জহিরের) জাসরুল খলিফা বাড়ির পুকুরপারে গেলে সেখানে জহিরের লাশ ভাসতে দেখে সবাইকে খবর দেন। এ সময় জহিরের ব্যবহৃত পায়ের জুতা পুকুরের ঘাটের বেঞ্চের পাশে রাখা এবং ঘাটে বাচ্চার ওষুধ ও খাবার রাখা ছিল। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, ব্যবসায়ী জহিরের ভাসমান লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর রহস্য এখনো উদঘাটন করা যায়নি। এ ঘটনায় গলাচিপা থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

  • 13
    Shares

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ