ডাক্তারদের মত যারা ২৪ঘন্টা সেবা দিয়ে সমাজের সমস্যাগুলো দূর করে সুন্দর সমাজ গড়তে কাজ করছেন তাদের মধ্যে বাংলাদেশ পুলিশ বাহীনি অন্যতম। পুলিশ বাহীনির কাজগুলো মানবিক কাজ বরাবর মানুষের আশা জাগাচ্ছে। মুজিববর্ষে পুলিশের মানবিক কাজগুলো বেড়ে গেছে বহুগুণ। অনেকেই তাদের কাজের দ্বারা মানুষের দ্বারে দ্বারে পুলিশ জনগণের বন্ধু এই বার্তা পেীছে দিতে সক্ষম হয়েছেন।
এমন একজন দ্বায়িত্ববান ও মানবিক পুলিশ হলেন বানারীপাড়া থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দীন । তিনি তার চাকুরী জীবনের শুরু থেকেই নিষ্ঠার সাথে কাজ করে চলেছেন।
এমন একজন ব্যক্তি থানায় যোগদান করায় সুধী মহল থেকে তাকে অভ্যর্থনা জানানো হচ্ছে এবং স্বপ্নের থানা বাস্তবায়নে তার কর্মনিষ্ঠাকে সবাই ইতিবাচক হিসেবে দেখছেন।
আজ এপিএসনিউজ২৪.কম বরিশাল প্রতিনিধি তালহা জাহিদ দ্বায়িত্ববান ও মানবিক সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দীন’কে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।একই সাথে ওসির সাথে যে কোন ভালো কাজে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
তালহা জাহিদের স্বাগত জানানোর কালে ওসি তার অনুভূতি তুলে ধরে বলেন, ‘গণমাধ্যমের সহযোগিতা ছাড়া সমাজের কঠিন সত্যগুলো প্রকাশ ও সমাধান করা দূরুহ। সাংবাদিকসহ সর্বস্থরের জনগণের সহযোগিতা ও ভালোবাসাই পারে যে কোন মহৎ উদ্যোগ সফল করতে। আমি সবার কাছ দোয়া ও সহযোগিতা চাই সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যেন বানারীপাড়াবাসীকে একটি আদর্শ থানা উপহার দিতে পারি।’


