সব
facebook apsnews24.com
নরসিংদীতে বিপুল ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - APSNews24.Com

নরসিংদীতে বিপুল ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নরসিংদীতে বিপুল ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে ১৯ শত পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে সদর মডেল থানার ভেলানগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার নূরপুর গ্রামের দারু মিয়ার ছেলে কাউছার (৩২), ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সুলতানপুর গ্রামের ঝারু মিয়ার ছেলে আল-আমিন (২৭) ও একই গ্রামের মৃত হাসিম ওরফে আ: রহিমের ছেলে হেলাল (২৬)।

নরসিংদী জেলা গোয়েন্দা শাখার পরিদশর্ক ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপন কুমার সরকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখার উপ পরিদশর্ক মোস্তাক আহম্মেদ ও সহকারি উপ পরিদশর্ক রাহুল মজুমদার সঙ্গীয় ফোর্সসহ ভেলানগরস্থ ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসময় সেখানকার ফিরোজ আলমের চা-স্টলের সামনে থেকে চিহ্নিত তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ১৯ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৫,৭০,০০০ টাকা। গ্রেফতারকৃত আসামী কাউছারের বিরুদ্ধে ইতোপূর্বে বিভিন্ন জেলায় ৬ টি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

গুলতি ও মার্বেল নিয়ে ডানপিটে বালক, মনে করায় কৈশোরের দিন

গুলতি ও মার্বেল নিয়ে ডানপিটে বালক, মনে করায় কৈশোরের দিন

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন

ইবি বঙ্গবন্ধু পরিষদের সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক

ইবি বঙ্গবন্ধু পরিষদের সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক

গাছেরও প্রাণ আছে

গাছেরও প্রাণ আছে

‘ও’ লেভেলের ছাত্রী ধর্ষণ ও হত্যা: আসামির দোষ স্বীকার

‘ও’ লেভেলের ছাত্রী ধর্ষণ ও হত্যা: আসামির দোষ স্বীকার

দীর্ঘমেয়াদে গ্যাস্ট্রিকের ওষুধে মৃত্যুও ঘটতে পারে

দীর্ঘমেয়াদে গ্যাস্ট্রিকের ওষুধে মৃত্যুও ঘটতে পারে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ