সব
facebook apsnews24.com
গৌরনদীতে মাটির নিচে পুঁতে রাখা ৫টি ককটেল উদ্ধার - APSNews24.Com

গৌরনদীতে মাটির নিচে পুঁতে রাখা ৫টি ককটেল উদ্ধার

গৌরনদীতে মাটির নিচে পুঁতে রাখা ৫টি ককটেল উদ্ধার

গৌরনদী প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলা থেকে ৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর ককটেলগুলো নিষ্ক্রিয় করেছে লেবুখালী শেখ হাসিনা সেনানিবাসের বোমা ডিসপোজাল ইউনিট।

গতকাল শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে গৌরনদী উপজেলায় খাঞ্জাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মোঃ সোবাহান মৃধার বসত বাড়ি পূর্বপাশে টয়লেটের কাছে মাটির নিচে পুঁতে রাখা বালিভরা একটি দধির পাতিল থেকে এ ককটেল উদ্ধার করা হয়৷

ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়রা ককটেলের বিষয়টি পুলিশকে অবহিত করে। পরে জেলা পুলিশ সুপারকে অবহিত করলে ককটেল নিষ্ক্রিয় করার জন্য তিনি লেবুখালী শেখ হাসিনা সেনানিবাসের খবর দেন। সেখান থেকে একটি বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে লাল কস্টেপ পেঁচানো ককটেলের বিষয়টি নিশ্চিত হয় এবং ককটেল গুলো নিষ্ক্রিয় করে।

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং এ পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলেও জানান এই কর্মকর্তা।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

গুলতি ও মার্বেল নিয়ে ডানপিটে বালক, মনে করায় কৈশোরের দিন

গুলতি ও মার্বেল নিয়ে ডানপিটে বালক, মনে করায় কৈশোরের দিন

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন

ইবি বঙ্গবন্ধু পরিষদের সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক

ইবি বঙ্গবন্ধু পরিষদের সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক

গাছেরও প্রাণ আছে

গাছেরও প্রাণ আছে

‘ও’ লেভেলের ছাত্রী ধর্ষণ ও হত্যা: আসামির দোষ স্বীকার

‘ও’ লেভেলের ছাত্রী ধর্ষণ ও হত্যা: আসামির দোষ স্বীকার

দীর্ঘমেয়াদে গ্যাস্ট্রিকের ওষুধে মৃত্যুও ঘটতে পারে

দীর্ঘমেয়াদে গ্যাস্ট্রিকের ওষুধে মৃত্যুও ঘটতে পারে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ