সব
facebook apsnews24.com
আমতলীতে বাস ও মোটর সাইকেল সংঘর্ষ: নিহত ১, আহত-১০ - APSNews24.Com

আমতলীতে বাস ও মোটর সাইকেল সংঘর্ষ: নিহত ১, আহত-১০

আমতলীতে বাস ও মোটর সাইকেল সংঘর্ষ: নিহত ১, আহত-১০

জিএম. সোলায়মান, আমতলীঃ-
আমতলী-কলাপাড়া মহাসড়কের ছুরিকাটা সৈকত ফিলিং ষ্টেশনের সামনে শনিবার বেলা ১১ টার সময় বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক খলিলুর রহমান চৌকিদার (৪০) নিহত ও ১০ জন বাস যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত খলিল কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের কানাইমৃধা গ্রামের মোতালেব চৌকিদারের ছেলে ।
পুলিশ সূত্রে জানা গেছে, মোটর সাইকেল চালক খলিলুর রহমান ছুরিকাটা সৈকত ফিলিং ষ্টেশন থেকে গাড়ীতে পেট্রোল ভরে সড়কে উঠছিল। এ সময় কুয়াকাটা থেকে ছেড়ে আসা দ্রুত গতির ইউনা ক্লাসিক বাস গাড়ীটির (ঢাকা মোট্রো-ব-১৫-০৩৫৯) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় বাসের নিচে পড়ে মোটর সাইকেল দুমড়ে-মুড়চে যায় এবং বাসটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের একটি নারিকেল গাছের সাথে ধাক্কা লেগে বাসের সামনে অংশ ভেঙ্গে যায়।
এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক খলিলুর রহমান চৌকিদার (৪০) নিহত এবং বাসে থাকা ১০ জন যাত্রী আহত হয়।
গুরুতর আহত আমির হোসেন জোমাদ্দার, মিরাজ মুন্সি, জুয়েল মিয়া, আকলিমা বেগম, মাকসুদা আক্তার, শিশু নাকিব হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

  • 20
    Shares

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ