মোঃ আলাউদ্দীন মজুমদার শাহীন, সুন্দরগঞ্জ(গাইবান্ধা)সংবাদদাতাঃ
সুন্দরগঞ্জে RAB-১৩ অভিযান চালিয়ে ৬৮ পিচ ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
জানা গেছে,শুক্রবার দিবাগত-রাতে গোপন সংবাদের ভিত্তিতে RAB এর একটি টিম দূর্গম চরাঞ্চলে মাদক বিরোধী অভিযান চালায়। এতে উপজেলার ভাটি কাপাসিয়া গ্রামের রমজান আলীর ছেলে মাদক কারবারি মতলব ইসলাম সাগর,সন্তোষ চন্দ্র শীলের ছেলে তপন চন্দ্র শীল ও সুভাস চন্দ্র শীলের ছেলে বিশাল চন্দ্র শীলকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে ৬৮ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি আব্দুল্লাহেল জামান, গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


