সব
facebook apsnews24.com
গুলি করে হত্যার ১৫ দিন পর লাশ ফেরত দিল বিএসএফ - APSNews24.Com

গুলি করে হত্যার ১৫ দিন পর লাশ ফেরত দিল বিএসএফ

গুলি করে হত্যার ১৫ দিন পর লাশ ফেরত দিল বিএসএফ

নিজস্ব প্রতিবেদকঃ কুষ্টিয়া সীমান্তে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করার ১৫ দিন পর তার লাশ ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

নিহত আবুল কাশেম (৩৫) দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।

শুক্রবার বিকেলে কুষ্টিয়ার মহিষকুন্ডি সীমান্তের ৮৫/১০(এস) সীমান্ত পিলারের কাছে নোম্যান্সল্যান্ডে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে কাশেমের মরদেহ বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)- এর কাছে ফেরত দেয়া হয়।

পতাকা বৈঠকে বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ১৪১ বিএসএফ ব্যাটালিয়নের জলঙ্গী ক্যাম্পের অধিনায়ক বলরাম সিং এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেওয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের মহিষকুন্ডি কোম্পানি কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন।

পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিশিকান্ত রায়। নিহতের ভাই মিঠু লাশটি গ্রহণ করেন।

গত ১৪ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের জন্য বিএসএফের গুলিতে নিহত হন গরু ব্যবসায়ী আবুল কাশেম। সূত্র-ইউএনবি এমএ

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

মঙ্গলবার জানাজা অনুষ্ঠিত হয়ে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

মঙ্গলবার জানাজা অনুষ্ঠিত হয়ে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

প্রখ্যাত সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই

প্রখ্যাত সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই

বাংলাদেশে লাখ টন চাল রপ্তানির আগ্রহ মিয়ানমারের

বাংলাদেশে লাখ টন চাল রপ্তানির আগ্রহ মিয়ানমারের

২০২০ সালে ধর্ষণের শিকার ১০৭৪ নারী

২০২০ সালে ধর্ষণের শিকার ১০৭৪ নারী

এক স্কুলে ৩ বছরের বেশি থাকতে পারবেন না শিক্ষকরা

এক স্কুলে ৩ বছরের বেশি থাকতে পারবেন না শিক্ষকরা

বঙ্গবন্ধুর খুনিসহ ৫২ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল হলো

বঙ্গবন্ধুর খুনিসহ ৫২ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল হলো

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ