সব
facebook apsnews24.com
কুষ্টিয়ার এমপি'র ভাই হাসিনুর সন্ত্রাসী হামলায় নিহত - APSNews24.Com

কুষ্টিয়ার এমপি’র ভাই হাসিনুর সন্ত্রাসী হামলায় নিহত

কুষ্টিয়ার এমপি’র ভাই হাসিনুর সন্ত্রাসী হামলায় নিহত

নিজস্ব প্রতিনিধি: আততায়ীর হামলায় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে আওয়ামী লীগ নেতা মো. হাসিনুর রহমান নিহত হয়েছেন।

আজ ২৯ আগস্ট সকাল সাড়ে সাতটার দিকে প্রাত:ভ্রমনে বের হলে পশ্চিম-দক্ষিন ফিলিপ নগরের এমপি গলির পশ্চিমে মসজিদের কাছে তিনি আততায়ীর উপর্যপরি হামলার শিকার হন। স্থানীয় ৩ নম্বর ফিলিপনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ জানান, হাসিনুর রহমান প্রতিদিনর মত আজ সকালে হাটতে বের হলে হামলার শিকার হন। এরপর দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
দৌলতপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুর ইসলাম তুহিন প্রতিদিনের কুষ্টিয়াকে জানান, হাসিনুরের অবস্থা সংকটাপন্ন হওয়ায় কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার প্রস্ততি চলছিল কিন্তু তার আগেই তিনি মারা যান।

হাসিনুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) নিশিকান্ত। তিনি জানান, আততায়ীর হামলায় হাসিনুর রহমান মারা গেছেন। লাশ মর্গে নেওয়ার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

হাসিনুর রহমানের পিতার নাম ডা: জমির উদ্দিন। পশ্চিম দক্ষিন ফিলিপনগরের এমপি গলিতে তার বাড়ি। হাসিনুর কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সরওয়ার জাহান বাদশাহ এর আপন ফুপাত ভাই।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

কলারোয়ায় একই পরিবারের ৪ সদস্য খুনের রহস্য উন্মোচন

কলারোয়ায় একই পরিবারের ৪ সদস্য খুনের রহস্য উন্মোচন

গলাচিপায় ১ হাজার ১শ’ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ

গলাচিপায় ১ হাজার ১শ’ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ

কলারোয়ায় ৩ জন ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার।

কলারোয়ায় ৩ জন ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার।

একজন মানবিক পুলিশ অফিসার এস আই মাহাবুব

একজন মানবিক পুলিশ অফিসার এস আই মাহাবুব

বেতনসহ রেশন সুবিধা পাই ভেবে বসে থাকলে চলবে না : পুলিশ কমিশনার

বেতনসহ রেশন সুবিধা পাই ভেবে বসে থাকলে চলবে না : পুলিশ কমিশনার

মাদকাসক্ত ৪০ পুলিশের চাকরি যাচ্ছে

মাদকাসক্ত ৪০ পুলিশের চাকরি যাচ্ছে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ