সব
facebook apsnews24.com
নরসিংদীতে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত - APSNews24.Com

নরসিংদীতে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

নরসিংদীতে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগষ্ট) সকালে সদর উপজেলার পাঁচদোনা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের দক্ষিণ গংসাদী এলাকার সাকোরার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও চারজন।
নিহতরা হলেন, নরসিংদীর শিবপুরের খামার শিমুলিয়া এলাকার মৃত আবদুল বাতেনের ছেলে আলতাফ হোসেন ভূঁইয়া (৬৫) এবং অজ্ঞাত (৩০) অপর একজন। আলতাফ হোসেন ভূঁইয়ার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে মৃত ঘোষণার পর হাসপাতাল কর্তৃপক্ষ নাম অন্তর্ভুক্ত করার আগেই কাউকে কিছু না জানিয়ে লাশ নিয়ে গেছেন স্বজনরা। তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৮ টার দিকে পাঁচদোনা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের দক্ষিণ গংসাদী এলাকার সাকোরার মোড়ে ঘোড়াশালগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে সিলেটগামী একটি মাইক্রোবাস ধোক্কা দেয়। এতে সিএনজিটি পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা সিএনজির এক যাত্রীর মৃত্যু হয় এবং আহত পাঁচজন। হতাহতদের উদ্ধার করে স্থানীয়রা নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাত ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আলতাফ হোসেন ভূঁইয়া নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়। এই ঘটনায় আহত অন্য চার ব্যক্তি হলেন, শোভা (৩৫), হাসেম (৬০), পিয়াস (২৮) এবং ৬০ বছর বয়সী অজ্ঞাতনামা একজন।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রোখসানা বেগম জানান, ‘অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল। মৃত ঘোষণার পর তার নাম অন্তর্ভুক্ত না করেই, কাউকে কিছু না জানিয়ে লাশ নিয়ে গেছেন স্বজনরা। অন্যদিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলতাফ হোসেন ভূঁইয়া নামে আরও একজন। আহতদের মধ্যে শোভা ও হাসেম নামের দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এছাড়া ৬০ বছর বয়সী অজ্ঞাতনামা একজন গুরুতর আহত অবস্থায় আমাদের হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’
পাঁচদোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক ইউসুফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। অজ্ঞাতনামা একজন নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ