মোঃ আলাউদ্দীন মজুমদার শাহীন, সুন্দরগঞ্জ,গাইবান্ধা থেকেঃ
সুন্দরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে রাস্তায় ব্যারিকেট দিয়ে গোলাম রসুল নামে ১ কাঁচামাল ব্যবসায়ীকে ছুরি মেরে সাইকেলসহ লাখ টাকা কেড়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আহত কাঁচামাল ব্যবসায়ী গোলাম রসুল বলেন, মঙ্গলবার দিবাগত-রাতে ডোমেরহাট বাজার করে বাড়ি ফেরার পথে রাত ১০টার দিকে আনোয়ারের মোড় নামক স্থানে পৌছিলে সূবর্ণদহ গ্রামের মৃত আত্তাব উদ্দিনের ছেলে লাচু মিয়া, নছর মিয়া, কাচু মিয়া, অকমান মিয়ার ছেলে ওসমান মিয়াসহ অজ্ঞাত নামা কয়েক জন যুবক তাকে মারধর করা শুরু করে। পাশাপাশি মৃত্যুর ভয় দেখিয়ে তার কোমরে থাকা থলে হতে ৯৫ হাজাট ৪০০ টাকা ও তার ব্যবহৃত বাইসাইকেলটি ছিনিয়ে নেয়। সেই সাথে তারা যাওয়ার সময় তার মাথায় ছুরিকা আঘাত করে পালিয়ে যায়। এতে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে সে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গোলাম রসুল ওই গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে। এব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। ওসি আব্দুল্লাহেল জামান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


