সব
facebook apsnews24.com
ভোলায় ইয়াবাসহ আটক ব্যক্তিকে ছিনিয়ে নিলো সহযোগিরা - APSNews24.Com

ভোলায় ইয়াবাসহ আটক ব্যক্তিকে ছিনিয়ে নিলো সহযোগিরা

ভোলায় ইয়াবাসহ আটক ব্যক্তিকে ছিনিয়ে নিলো সহযোগিরা

ভোলা প্রতিনিধি : ভোলায় ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটকের পর জসিম (৫২) নামে একজনকে ছিনিয়ে নিয়ে গেছেন তার সহযোগিরা।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে বিষয়টি জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভোলা কার্যালয়ের পরিদর্শক এসএম এলতাস উদ্দিন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিনগত রাতে জেলা শহরের ওয়েস্টার্নপাড়ার সাগর বেকারি সংলগ্ন এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। সে সময় জমিস নামে একজনকে নয় পিস ও কৃষ্ণ (৫৮) নামে একজনকে তিন পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে আটক দু’জনকে গাড়িতে উঠালে তাদের সহযোগিরা অতর্কিত হামলা চালিয়ে জসিমকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তবে কৃষ্ণ আটক রয়েছে, তাকে নিতে পারেনি।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়ারলেস অপারেটর ইন্দ্রজিৎ ও সিপাহী জিয়াউদ্দিন আহত হয়েছেন। এদের মধ্যে একজনকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আসামি ছিনতাই ও মাদক উদ্ধারের ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে আসামি জসিমকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান ভোলা কার্যালয়ের পরিদর্শক এসএম এলতাস উদ্দিন।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

কলারোয়ায় একই পরিবারের ৪ সদস্য খুনের রহস্য উন্মোচন

কলারোয়ায় একই পরিবারের ৪ সদস্য খুনের রহস্য উন্মোচন

গলাচিপায় ১ হাজার ১শ’ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ

গলাচিপায় ১ হাজার ১শ’ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ

কলারোয়ায় ৩ জন ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার।

কলারোয়ায় ৩ জন ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার।

একজন মানবিক পুলিশ অফিসার এস আই মাহাবুব

একজন মানবিক পুলিশ অফিসার এস আই মাহাবুব

বেতনসহ রেশন সুবিধা পাই ভেবে বসে থাকলে চলবে না : পুলিশ কমিশনার

বেতনসহ রেশন সুবিধা পাই ভেবে বসে থাকলে চলবে না : পুলিশ কমিশনার

মাদকাসক্ত ৪০ পুলিশের চাকরি যাচ্ছে

মাদকাসক্ত ৪০ পুলিশের চাকরি যাচ্ছে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ