সব
facebook apsnews24.com
মুজিব শতবর্ষে বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভের দেশব্যাপী বৃক্ষরোপন শুরু। - APSNews24.Com

মুজিব শতবর্ষে বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভের দেশব্যাপী বৃক্ষরোপন শুরু।

মুজিব শতবর্ষে বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভের দেশব্যাপী বৃক্ষরোপন শুরু।

বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে “সবুজের চিন্তায়, সবুজের নেতৃত্বে বাংলাদেশ” স্লোগান নিয়ে বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভ সারাদেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়েছে। আনুষ্ঠানিক ভাবে ২৮ আগস্ট শুক্রবার সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বৃক্ষ রোপন অভিযানটি শুরু হয়েছে। বৃক্ষরোপন অভিযানের প্রথমদিনে বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবকদের সাথে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক জনাব ড. মো. দেলোয়ার হোসাইন। তিনি বলেন, “বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভের এ অনন্য আয়োজন যুব সমাজকে সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণে ভূমিকা পালনে অনুপ্রাণিত করবে।”

উপস্থিত ছিলেন সংগঠনটির মডারেট, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক জনাব সামস মোরসালিন এবং কো-মডারেটর জনাব মো. শাহিনুর আলম, সহকারী অধ্যাপক শান্তি ও সংঘর্ষ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তাঁরা এ কর্মসূচির সাফল্য কামনা করে আয়োজনের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। পাশাপাশি তরুণদের এমন মহতি কাজে এগিয়ে এসে সমাজ গঠনে ভূমিকা পালনের আহবান জানান।

দেশব্যাপী বাংলাদেশ ইয়ুথ ইনেশিয়েটিভের স্বেচ্ছাসেবকদের নেতৃত্বে এবং পরিবেশবাদী সংগঠন গ্রীন সেভার্সের সহযোগিতায় বৃক্ষরোপন অভিযানটি ২৮ আগস্ট থেকে শুরু করে ৪ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে। এই সময়ের মধ্যে বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভ দেশব্যাপী ১০০০০ টি বৃক্ষ রোপনের সিদ্ধান্ত নিয়েছে।

এই কর্মসূচি উপলক্ষ্যে গত ২৭ আগস্ট ২০২০ ” Think Green & Lead Green” শিরোনামে একটি ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশবাদী সংগঠন গ্রিন সেভার্সের প্রতিষ্ঠাতা ও সভাপতি আহসান রনি। তিনি তরুণদের মাঝে সবুজায়নের গুরুত্ব এবং করণীয় তুলে ধরেন। পরিবেশ ও সময় উপযোগী গাছ রোপন, ভালো চারা চেনার উপায় এবং গাছ লাগানোর পদ্ধতি থেকে শুরু করে বৃক্ষ সংক্রান্ত তরুনদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করেন। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ুথ ইনেশিয়েটিভের সম্মানিত মডারেটর ও ঢাকা বিশ্বদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক শেখ শামস মোরসালিন। তিনি তাঁর বক্তব্যের শেষে বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

সংগঠনটির সভাপতি জাবের উবায়েদ বলেন, “মুজিবর্ষ উপলক্ষে আমরা তরুণ নেতৃত্বকে কাজে লাগিয়ে দেশে সবুজায়ন প্রকল্প হাতে নিয়েছি। বৈশ্বিক দুর্যোগ থেকে বাংলাদেশকে নিরাপদ রাখতে আমাদের এই উদ্যোগ কিছুটা হলেও ভূমিকা রাখবে বলে আশা করি। আগামীতে আমরা সারাদেশে এ ধরনের আরো কর্মসূচি আমরা হাতে নিব।”
সংগঠনটির উপদেষ্টা এবং মডারেটবৃন্দ তরুনদের এই বৃক্ষরোপন অভিযানের প্রতি শুভকামনা ব্যক্ত করেছেন।

আপনার মতামত লিখুন :

বিভিএ মহাসচিবের সাথে জিভিএসএ’র ফুলেল শুভেচ্ছা বিনিময়

বিভিএ মহাসচিবের সাথে জিভিএসএ’র ফুলেল শুভেচ্ছা বিনিময়

ইবির সেই সোহেলের পাশে ঝিনাইদহ পৌর মেয়র

ইবির সেই সোহেলের পাশে ঝিনাইদহ পৌর মেয়র

বাউলদের পরিবর্তনের ধারা নিয়ে ইবিতে সেমিনার

বাউলদের পরিবর্তনের ধারা নিয়ে ইবিতে সেমিনার

ইবির ৩৭ শিক্ষার্থী পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ

ইবির ৩৭ শিক্ষার্থী পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ

ইবিতে অনার্স ও মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা শুরু

ইবিতে অনার্স ও মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা শুরু

সেবা ছাড়াই ফি নেওয়া অযৌক্তিক: ইবি ছাত্র ইউনিয়ন

সেবা ছাড়াই ফি নেওয়া অযৌক্তিক: ইবি ছাত্র ইউনিয়ন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ