সব
facebook apsnews24.com
ব্যস্ততম ঘাটে বাশেঁর চরাটই ভরসা - APSNews24.Com

ব্যস্ততম ঘাটে বাশেঁর চরাটই ভরসা

ব্যস্ততম ঘাটে বাশেঁর চরাটই ভরসা

সোহাগ মাহমুদ খান:
কুষ্টিয়া কুমারখালী উপজেলার ১০ নং পান্টি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ভালুকা ডাকুয়া নদীর উপর বেলতলা নামক ঘাট’টি এখন রিতিমত মরন ফাঁদে পরিনিত হয়েছে | জীবনের ঝুকি নিয়ে এই ঘাট দিয়ে প্রতিনিয়ত চলাচল করে আসছে ৮ থেকে ১০ গ্রামের হাজার হাজার শিক্ষার্থী’সহ সাধারন মানুষ | এমনকি এই ঘাট দিয়ে পারাপার হওয়ার সময় ঐ এলাকার সাধারন মানুষ দুর্ঘটনার শিকারও হয়েছেন |

ঐ এলাকার কয়েক গ্রামের মানুষ মিলে প্রতি বছর বাঁশ কেটে চরাট বানিয়ে জীবনের ঝুকি নিয়ে বছর কে বছর ধরে এই ঘাট দিয়ে চলাচল করে আসছে | এলাকাবাসী বলছে, এই বেলতলা ডাকুয়া নদীর ঘাট’টি এমন এক জায়গায় অবস্থিত যে ঘাট দিয়ে দিনে রাতে প্রতিনিয়ত তিন ইউনিয়নের মানুষ আসা যাওয়া করে | ওখানকার একজন কলেজ ছাত্র সাইমন জানান, এই ডাকুয়া নদীর অনেকগুলো ঘাটে ব্রীজ হয়েছে কিন্তু সরেজমিনে গিয়ে দেখাযায়, ঐ ঘাট গুলোর তুলনায় বেলতলা ঘাট দিয়ে চারগুন বেশি মানুষ পারাপার হয়ে থাকে | এই ঘাটে সাধারন মানুষের এতটাই যাতায়াত যে ঘাটে নতুন চরাট দিলে বছরের ৪ মাস মোটামুটি চলে আর ৮ মাস জীবিনের ঝুকি নিয়ে চলাচল করতে হয় |

বেলতলা ঘাটের লন্ডভন্ড চরাটের উপর দিয়ে প্রতি মুহুর্তে সাধারন মানুষ তাদের জীবনের ঝুকি নিয়ে পারাপার হচ্ছে | এই ব্যাপারে জানতে চাইলে পান্টি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মান্নান মোল্লা বলেন, এই বেলতলা ঘাটের ওপারে বাগুলাট ইউনিয়নের ভরুয়াপাড়া, কালুপাড়া, নাতুরিয়া, শেখপাড়া ও এপারের চৌ্রঙ্গী, চরকেষ্টপুর, কেষ্টপুর, লক্ষীপুর ছাড়াও বিভিন্ন গ্রামের কোমলমতি শিশু শিক্ষার্থী’সহ এসব এলাকার সাধারন মানুষ জীবনের ঝুকি নিয়ে চলাচল করে আসছে দীর্ঘদিন যাবৎ | তিনি আরো বলেন, বিভিন্ন মেয়াদের রাজৈনিক নেতারা বিভিন্ন সময়ে ব্রীজের ব্যাপারে বিভিন্ন প্রতিশ্রতি দিয়ে আসছেন অথচ ব্রীজটি বাস্তবায়ন হচ্ছে না |এব্যাপারে আমাদের এলাকাবাসীর প্রানের ব্রীজটি বাস্তবায়নের দাবী নিয়ে খোকসা কুমারখালী-৪ আসনের মাননীয় সাংসদ সদস্য মহদ্বয়ের আশু দৃষ্টি কামনা করছে |

  • 22
    Shares

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ