তালহা জাহিদ, বরিশাল প্রতিনিধি
উজিরপুর থানায় আরেকজন করোনা যোদ্ধা এস আই মাহাতাবের করোনা জয়।
বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার শুরু থেকেই বাংলাদেশ পুলিশের কর্মকর্তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন৷
সব থানার সাথে তাল মিলিয়ে বরিশাল জেলার উজিরপুর থানার প্রত্যেকটি সদস্য এ থানাধীন সকল জনগনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন৷
এদের মধ্যে অন্যতম একজন করোনা যোদ্ধা হচ্ছেন এস আই মাহাতাব৷ তিনি করোনাকালীন সময়ে বরাবরই জনগনের পাশে ছিলেন৷ উল্লেখ্য এস আই মাহাতাব করোনাকালীন সময়ে বেশ কিছু মামলার মিমাংশায় ব্যাপক অবদান রেখেছেন৷ এছাড়াও করোনাকালীন সময়ে জনগন কে স্বাস্থ্যবিধি মেনে চলতে জন-সচেতনা তৈরিতে তিনি ব্যাপক অবদান রেখে চলছিলেন৷ এসব কাজ করতে গিয়ে তিনি নিজেই গত ১১ আগষ্ট করোনা পজিটিভ শনাক্ত হয়েছিলেন। মহান সৃষ্টিকর্তা আল্লাহ্ তালাআ’র অশেষ রহমতে গতকাল ২৬শে আগস্ট ভয়াবহ করোনা থেকে জয় লাভ করেন এ সাহসী যোদ্ধা এস আই মাহতাব।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান এপিএস নিউজ২৪’-কে এস আই মাহতাব’এর করোনা রির্পোট নেগেটিভ আসার কথা নিশ্চিত করেন।
এব্যাপারে এস আই মাহতাব বলেন, “মহান আল্লাহ তাআলা’র অশেষ রহমতে আমি এখন সম্পূর্ণ সুস্থ। পরিবারের সবাইকে আল্লাহ্ ভালো রাখেছেন।উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান’কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, আমার সর্বদা খোজ খবর রাখার জন্য। পাশাপাশি থানার অন্যান্য পুলিশ সহকর্মী, কলীগ, পুলিশ সদস্য, বন্ধুবর ও উজিরপুর উপজেলার জনসাধারনের মধ্যে অনেকেই মোবাইলে আমার খোজ খবর রেখেছেন, তাদের সবাইকে আমার অন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই”।
তিনি আজ ২৭ আগস্ট বৃহস্পতিবার সকালে কর্মস্থলে যোগদান করবেন।


