সব
facebook apsnews24.com
করোনায় দৌলতপুর থানার ওসি আরিফুরের মৃত্যু - APSNews24.Com

করোনায় দৌলতপুর থানার ওসি আরিফুরের মৃত্যু

করোনায় দৌলতপুর থানার ওসি আরিফুরের মৃত্যু

আব্দুম মুনিব, কুষ্টিয়া

দুই সপ্তাহের লড়াইয়ের পর অবশেষে করোনার কাছে হার মানলেন কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি এসএম আরিফুর রহমান (৪২)। বুধবার রাত ১০.৩৭টায় তিনি ঢাকার রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশের সেন্ট্রাল হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্নানিল্লাহে উয়া ইন্না ইলাইহি রাজেউন।

এসএম আরিফুর রহমান প্রায় ২ সপ্তাহ আগে করোনা আক্রান্ত হন। প্রথমে তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশের সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার পরিস্থিতির আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। রাতে তিনি না ফেরার দেশে চলে যান।

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভির আরাফাত তার এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় কুষ্টিয়া পুলিশ লাইনে স্বাস্থ্যবিধি মেনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে আরিফুরের মরদেহ তার খুলনা গ্রামের বাড়িতে পাঠানো হবে। ব্যক্তিগত জীবনে আরিফুর এক বছর বয়সি এক কন্যা সন্তানের জনক। আরিফুর রহমান কুষ্টিয়ার বিভিন্ন থানায় পুলিশের এসআই হিসেবে চাকরী করে মানুষের প্রশংসা কুড়ান। পরে পদোন্নতি পেয়ে ওসি হয়ে দৌলতপুর থানায় যোগ দেন। তিনি জেলার সব মহলে একজন সৎ ও সজ্জন পুলিশ অফিসার হিসেবে পরিচিত ছিলেন। আরিফুরের বাড়ি খুলনার রূপসা উপজেলার সামন্তসেনা গ্রাম।

আব্দুম মুনিব
কুষ্টিয়া

  • 8
    Shares

আপনার মতামত লিখুন :

কলারোয়ায় একই পরিবারের ৪ সদস্য খুনের রহস্য উন্মোচন

কলারোয়ায় একই পরিবারের ৪ সদস্য খুনের রহস্য উন্মোচন

গলাচিপায় ১ হাজার ১শ’ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ

গলাচিপায় ১ হাজার ১শ’ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ

কলারোয়ায় ৩ জন ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার।

কলারোয়ায় ৩ জন ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার।

একজন মানবিক পুলিশ অফিসার এস আই মাহাবুব

একজন মানবিক পুলিশ অফিসার এস আই মাহাবুব

বেতনসহ রেশন সুবিধা পাই ভেবে বসে থাকলে চলবে না : পুলিশ কমিশনার

বেতনসহ রেশন সুবিধা পাই ভেবে বসে থাকলে চলবে না : পুলিশ কমিশনার

মাদকাসক্ত ৪০ পুলিশের চাকরি যাচ্ছে

মাদকাসক্ত ৪০ পুলিশের চাকরি যাচ্ছে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ