সব
facebook apsnews24.com
নীরব মোদীর স্ত্রী, ভাই-বোনের বিরুদ্ধে রেড কর্নার নোটিস ইন্টারপোলের - APSNews24.Com

নীরব মোদীর স্ত্রী, ভাই-বোনের বিরুদ্ধে রেড কর্নার নোটিস ইন্টারপোলের

নীরব মোদীর স্ত্রী, ভাই-বোনের বিরুদ্ধে রেড কর্নার নোটিস ইন্টারপোলের নীরব মোদী ও অ্য়ামি মোদী। ফাইল চিত্র।

এপিএস নিউজ আন্তর্জাতিক ডেস্কঃ

আর্থিক তছরুপের মামলায় নীরব মোদীর স্ত্রী অ্যামি মোদীর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল ইন্টারপোল।

নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে ৩ কোটি ডলারের বিলাসবহুল বাড়ি কেনায় আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে অ্যামির বিরুদ্ধে। গত অক্টোবরেই নীরবের ৬৩৭ কোটি টাকার বিদেশি সম্পত্তি বাজেয়াপ্ত হয়। তার মধ্যে রয়েছে লন্ডনের একটি ফ্ল্যাটও। যার দাম ৫৬.৯৭ কোটি টাকা।

ভারতেও তাঁর এবং অ্যামির বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির মামলা চলছে । ২০১৯-এ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর খাতায় তাঁর নাম রয়েছে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩০০ কোটি টাকা প্রতারণা মামলায় নীরবের সঙ্গে তাঁর স্ত্রী অ্যামিও অভিযুক্ত। ২০১৮-তেই ভারত থেকে পরিবারের অন্য সদস্যের সঙ্গে বিদেশে পালিয়ে আত্মগোপন করেন তিনি।

শুধু অ্যামি নয়, নীরবের ভাই-বোন নেহাল ও পূরবীর বিরুদ্ধেও রেড কর্নার নোটিস জারি করেছে ইন্টারপোল। এই দু’জনের বিরুদ্ধে ব্যাঙ্ক প্রতারণা এবং প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে।

ব্যাঙ্ক প্রতারণা মামলায় অভিযুক্ত নীরব মোদী ও তাঁর কাকা মেহুল চোক্সী ২০১৮ থেকেই ফেরার। গত বছরে লন্ডনে গ্রেফতার হন নীরব। বর্তমানে সেখানকার ওয়ান্ডসওর্থ জেলে বন্দি। ভারত তাঁর প্রত্যার্পণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আনন্দ বাজার

  • 17
    Shares

আপনার মতামত লিখুন :

ভারতে কৃষি আইন স্থগিত বহাল সুপ্রিম কোর্টে, কমিটি গঠন

ভারতে কৃষি আইন স্থগিত বহাল সুপ্রিম কোর্টে, কমিটি গঠন

বাইডেনের শপথ ঘিরে জরুরি অবস্থা জারি ট্রাম্পের

বাইডেনের শপথ ঘিরে জরুরি অবস্থা জারি ট্রাম্পের

‘দেখার কেউ নেই’ বলে বয়োবৃদ্ধ দম্পতির আত্মহত্যা!

‘দেখার কেউ নেই’ বলে বয়োবৃদ্ধ দম্পতির আত্মহত্যা!

ট্রাম্পকে অভিশংসনে ‘সম্মিলিত’ আক্রমণের ঘোষণা

ট্রাম্পকে অভিশংসনে ‘সম্মিলিত’ আক্রমণের ঘোষণা

মানবপাচার: মার্কিন আদালতে বাংলাদেশিকে কারাদণ্ড

মানবপাচার: মার্কিন আদালতে বাংলাদেশিকে কারাদণ্ড

ট্রাম্পকে অভিশংসনের প্রক্রিয়া শুরু সোমবার

ট্রাম্পকে অভিশংসনের প্রক্রিয়া শুরু সোমবার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ