মোঃ আলাউদ্দীন মজুমদার শাহীন, সুন্দরগঞ্জ(গাইবান্ধা)সংবাদাতাঃ
সুন্দরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মালবোঝাই একটি পিক-আপ রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়েছে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে দোকানীসহ একটি শিশু।
প্রত্যক্ষদর্শী মশিউর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় মীরগঞ্জ বাজারস্থ উত্তর বামনজলে এ দুর্ঘটনা ঘটে।
রাকিব এন্টারপ্রাইজের রংপুর ন-১১-০২৩৬ ফিড বোঝাই পিক-আপ ভ্যানটি রংপুর থেকে সুন্দরগঞ্জ আসার পথে মীরগঞ্জ- বামনজল নামক স্থানে পৌছিলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বৈদ্যুতিক খুঁটির টানা তার ছিঁড়ে তা মোজাম্মেল হকের মুদির দোকানে ঢুকে পড়ে। এ সময় দোকানে থাকা তার মেয়ে মিমি (১০) দোকান থেকে ছিটকে পানিতে পড়ে যায়। পরে তাকে স্থানীয়রা অবস্থায় উদ্ধার করে।
দোকানের মালামালের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আহত চালক আলমগীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে তাৎক্ষণিভাবে থানার উপ-পরিদর্শক বদিউজ্জামান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন


