সব
facebook apsnews24.com
সুন্দরগঞ্জে তরি-তরকারির দাম ৪ গুন বেড়েছে - APSNews24.Com

সুন্দরগঞ্জে তরি-তরকারির দাম ৪ গুন বেড়েছে

সুন্দরগঞ্জে তরি-তরকারির দাম ৪ গুন বেড়েছে

মোঃ আলাউদ্দীন মজুমদার শাহীন,সুন্দরগঞ্জ (গাইবান্ধা)সংবাদদাতাঃ
সুন্দরগঞ্জের কাঁচা বাজারগুলোতে তরি-তরকারির দাম ৪ গুন বেড়েছে।
উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরেফিরে দেখা গেছে, কাঁচা বাজারে তরিতরকারির দামের ব্যাপক পরিবর্তনের চিত্র । যে বেগুনের কেজি এক সপ্তাহ আগে ছিল ১৫ হতে ২০ টাকা এখন তা ৬০ হতে ৭০ টাকা, যে পটল ছিল ২০ হতে ২৫ টাকা তা বর্তমানে ৭০ হতে ৭৫ টাকা। বিশেষ করে মরিচের দাম সব চেয়ে বেশি বেড়েছে। দু সপ্তাহ আগে এক কেজি কাঁচা মরিচের দাম ছিল ৪০ হতে ৫০ টাকা তা বর্তমানে ১৮০ হতে ২০০ টাকা। শুকনো মরিচ ছিল ১২০ হতে ১৩০ টাকা তা এখন ২৮০ হতে ৩০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। তবে আলু, রসুন ও পিঁয়াজের বাজার স্থিতিশীল রয়েছে। ডোমের হাট বাজারের কাঁচামাল ব্যবসায়ী আরিফ মিয়া জানান, ঘনঘন বৃষ্টির কারনে তরি-তরকারির গাছ মরে গেছে। মোকামে কাঁচামালের চাহিদা বেড়েছে। শাক-সবজি পাওয়া যায় না। তাই বেশি দামে কিনে বেশি দামেই বিক্রি করতে হয়। সবজি ক্রেতা আজহার আলী বলেন,কি খাব আজকাল ত তরকারির বাজার ধরা-ছোয়ার বাইরে চলে গেছে। এই জন্য ২০ টাকা দিয়ে ২ আঁটি পাট শাক কিনেছি। সব মিলে দেখা যায় বর্তমান কাঁচামালের বাজার দর জন সাধারণের সামর্থের বাইরে চলে গেছে।

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ