সব
facebook apsnews24.com
হত্যাকাণ্ডের ১ ঘন্টার মধ্যে গলা পানি থেকে খুনি গ্রেফতার - APSNews24.Com

হত্যাকাণ্ডের ১ ঘন্টার মধ্যে গলা পানি থেকে খুনি গ্রেফতার

হত্যাকাণ্ডের ১ ঘন্টার মধ্যে গলা পানি থেকে খুনি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ শাওন খন্দকার (২৮), পিতা – জাকির হোসেন খন্দকার, সাং- বিলবিলাস ৩ নং ওয়ার্ড, থানা- বাউফল গাজিপুর এলাকায় চাকরির পাশাপাশি মাস্টার্সে পড়ে। অপরদিকে রাজিব রাজা (২৮), পিতা- ফয়েজ রাজা, সাং- মদনপুরা, থানা- বাউফল ঢাকায় থাকে। করোনা ভাইরাসের কারণে দুই জনই বাড়িতে চলে এসেছে। মাঝে মধ্যে বিলবিলাস বাজারে বসে তারা আড্ডা দেয়।
অদ্য ২৪.০৮.২০২০ তারিখ আনুমানিক ১১.০০ ঘটিকায় বাউফল থানাধীন বিলবিলাস বাজারস্থ আল আমিন সর্দারের হোটেলে রাজিব সিঙ্গাড়া খাচ্ছিল। এ সময় শাওন সেখানে গিয়ে বসে। কথা বলার এক পর্যায়ে অতি তুচ্ছ বিষয় নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় রাজিব টেবিলে থাকা কাঁচের গ্লাস ভেঙ্গে শাওনের গলায় আঘাত করে এবং তার কাছে থাকা ছুরি দিয়ে পেটে একাধিক আঘাত করে। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার শাওনকে মৃত ঘোষণা করেন।
সংবাদ প্রাপ্তির সাথে সাথে বাউফল থানা পুলিশের একটি দল অতিদ্রুত ঘটনাস্থলে যান এবং অভিযুক্ত কে গ্রেফতার করতে তার বাড়ি ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত রাজিব তার বাড়ির পিছনে ধান ক্ষেতের ভিতর দিয়ে পালিয়ে পাশের গ্রামে চলে যাওয়ার চেষ্টা করে এবং বিলের মাঝে চলে যায়। তাকে বিলের ভেতর দেখতে পেয়ে পুলিশ সদস্যগণ নিজেদের জীবনের পরোয়া না করে বিলের পানিতে ঝাঁপ দিয়ে মধ্য বিলের গলা পানি পর্যন্ত ধাওয়া করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ভাঙা কাঁচের গ্লাস উদ্ধার করা হয়েছে।
অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • 7
    Shares

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ