মিজানুর রহমান,মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরে বেড়েই চলেছে করোনা আক্রান্ত রুগীর সংখ্যা। গত ৩ দিনে অর্থাৎ ১৮,১৯,২০ আগস্ট নতুন করে ৪৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ৩০ জন,গাংনী উপজেলায় ১৫ জন,এবং ১ জন মুজিনগর উপজেলার।
সোমবার সন্ধ্যায় সিভিল সার্জন ডাক্তার মোহাঃ নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান করোনা ভাইরাস সন্দেহে সোয়াব পরীক্ষার জন্য যে নমুনা কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ও হাসাপাতাল এর পিসিআর ল্যাবে ১৫৭ টি নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে ১৫৭ জনের রিপোর্ট এসেছে যার মধ্যে ৪৬ টি করোনা ভাইরাস পজিটিভ ও বাকী গুলো নেগেটিভ ।
এ নিয়ে মেহেরপুর জেলা ৩ হাজার ১ শত ৬৬ টি রিপোর্টের মধ্যে ১৫৫ টি পজিটিভ।এ পর্যন্ত সুস্থ্ হয়েছেন ২৫৮ জন এবং মৃত্যুবরন করেছেন ১০ জন। ২৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ট্রান্সফার্ড করা হয়েছে।


