মোঃ আলাউদ্দীন মজুমদার শাহীন,সুন্দরগঞ্জ(গাইবান্ধা)সংবাদদাতাঃ
সুন্দরগঞ্জে হাইস্কুল পর্যায়ে গরীব মেধাবী ছাত্রীদের মাঝে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে পুরাতন উপজেলা পরিষদ চত্ত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গরীব মেধাবী ছাত্রীদের মাঝে এসব সাইকেল বিতরণ করা হয়। বিশেষ করে যে সমস্ত মেয়ে শিক্ষার্থীদের বাড়ি প্রতিষ্ঠান থেকে দূরে তাদেরকে প্রাধান্য দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান, প্রকৌশলী মোহাম্মদ আবুল মনছুর, যুব উন্নয়ন অফিসার খাদেমুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদুল মন্ডল, উপ-সহকারী প্রকৌশলী তপন বাবু প্রমূখ। ২০১৯ – ২০২০ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচী(এডিপি) এর আওতায় মোট ৪৭ জন ছাত্রীর মাঝে সাইকেল বিতরণ করেন।


