সব
facebook apsnews24.com
সাড়ে ২৫ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার - APSNews24.Com

সাড়ে ২৫ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার

সাড়ে ২৫ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে সাড়ে ২৫ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার। এদের মধ্যে ৩ হাজার শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সাড়ে ২২ হাজার শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে। ২০২০ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার মেধা ও সাধারণ বৃত্তি দিতে বোর্ড ভিত্তিক কোটা বণ্টন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। জিটুপি বা ইএফটির মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের অ্যাকাউন্টে বৃত্তির টাকা পৌঁছে দিতে আগামী ২৫ আগস্টের মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ করতে শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তর সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৬০০ টাকা ও বছরে এককলীন ৯০০ টাকা দেয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৫০ টাকা এবং বছরে এককালীন ৪৫০টাকা দেয়া হবে। বৃত্তির টাকা ২০২০-২০২১ অর্থবছরে রাজস্ব বাজেটের বৃত্তি-মেধা বৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে।
অধিদপ্তর সূত্র জানায়, জিপিএ-৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেয়া হবে। বোর্ডের আওতাধীন প্রতি উপজেলার দুইজন ছাত্র ও দুইজন ছাত্রীকে সাধারণ বৃত্তি দেয়া হবে। আর মেট্রোপলিটন এলাকার প্রতিটি থানাতে একজন ছাত্র ও একজন ছাত্রীকে এলাকা কোটা অনুসারে সাধারণ বৃত্তি দেয়া হবে। আগামী ২৫ আগস্টের মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে জানাতে শিক্ষা বোর্ডগুলোকে বলা হয়েছে।
জানা গেছে, ২০২০ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ঢাকা বোর্ডের ৮৭৮ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৫ হাজার ৭০১ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে। এছাড়া ময়মনসিং বোর্ডের ১৮২ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ১ হাজার ৫৮৮ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, রাজশাহী বোর্ডের ৬৩৩ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৩ হাজার ২৫৭ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, কুমিল্লা বোর্ডের ২৪৯ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ২ হাজার ২১৪ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, সিলেট বোর্ডের ১০৪ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ১ হাজার ৩৪৭ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, বরিশাল বোর্ডের ১০৯ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ১ হাজার ৪০৪ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, যশোর বোর্ডের ৩৩৩ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ২ হাজার ৩৭৩ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, চট্টগ্রাম বোর্ডের ২১৯ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ১ হাজার ৯২৬ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি এবং দিনাজপুর বোর্ডের ২৯৩ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ২ হাজার ৬৯০ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে। এভাবেই বৃত্তি কোটা বণ্টন করে বোর্ডগুলোকে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

মঙ্গলবার জানাজা অনুষ্ঠিত হয়ে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

মঙ্গলবার জানাজা অনুষ্ঠিত হয়ে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

প্রখ্যাত সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই

প্রখ্যাত সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই

বাংলাদেশে লাখ টন চাল রপ্তানির আগ্রহ মিয়ানমারের

বাংলাদেশে লাখ টন চাল রপ্তানির আগ্রহ মিয়ানমারের

২০২০ সালে ধর্ষণের শিকার ১০৭৪ নারী

২০২০ সালে ধর্ষণের শিকার ১০৭৪ নারী

এক স্কুলে ৩ বছরের বেশি থাকতে পারবেন না শিক্ষকরা

এক স্কুলে ৩ বছরের বেশি থাকতে পারবেন না শিক্ষকরা

বঙ্গবন্ধুর খুনিসহ ৫২ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল হলো

বঙ্গবন্ধুর খুনিসহ ৫২ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল হলো

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ