উজিরপুর প্রতিনিধিঃ ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী এবং তার পরিবার সহ শহীদদের স্মরণে, ও ২১শে আগস্ট ভয়াবহ গ্রেনেট হমলায় শহীদ এবং বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মহিয়সি নারী বেগম শাহানারা আবদুল্লাহ’র আত্মার শান্তি কামনায় বরিশাল নারী নেত্রীত্বের অগ্রদূত, তৃনমূল নেতাকর্মীর আস্থার প্রতীক, গরিবের এমপি, সৈয়দা রুবিনা আক্তার মিরা’ এর আয়োজনে হারতায় দুটি মন্দিরে পৃথক পৃথক ভাবে আজ ২৩ আগস্ট রবিবার সন্ধ্যা ৭টায় বিষেশ প্রার্থনা করা হয় হারতা উত্তর পাড় বালুর মাঠ শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির ও হারতা দক্ষিণ পাড় কেন্দ্রীয় শ্রী শ্রী মদন মোহন শেবাশ্রম মন্দিরে।
এ সময় উপস্থিত ছিলেন হারতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক অমল মল্লিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বাবু নগেন্দ্র নাথ মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বাবু অভিলাষ হালদার,
ইউনিয়ন যুবলীগের সভাপতি পরিমল সাহা, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিন্টুলাল মজুমদার, সেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু রতন সাহা, কৃষক লীগের সভাপতি কৃষ্ণ কান্ত দেবনাথ, উপজেলা যুবলীগের সহ সভাপতি কমল সাহা,
এছাড়াও অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত করতে শ্রম দিয়ে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মনিশংকর মল্লিক, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ফিরোজ খান, সদস্য সুব্রত রায়, ইউনিয়ন যুবলীগ নেতা স্বপন হালদার, দীলিপ বিশ্বাস,
ইউনিয়ন ছাত্রলীগ নেতা শিশির বিক্রম, সবুজ বৈদ্য, বরুন রায়, বিপুল বিশ্বাস, মোঃ আরিফ হোসেন, বিপ্লব গাইন ও অন্যন্ন স্থানীয় নেতা কর্মীরাসহ মন্দিরে উপস্থিত সকলে শহীদদের স্বরনে আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন পূজারী ও ভক্তবৃন্দ।


