সব
facebook apsnews24.com
নিজে দূর্নীতি করিনা, কাউকে দূর্নীতি করতে দেবো না : হামিদ মাস্টার - APSNews24.Com

নিজে দূর্নীতি করিনা, কাউকে দূর্নীতি করতে দেবো না : হামিদ মাস্টার

নিজে দূর্নীতি করিনা, কাউকে দূর্নীতি করতে দেবো না : হামিদ মাস্টার

এস এ মারুফ
পাবনার চাটমোহর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুল হামিদ মাস্টার বলেছেন, সুখে দুখে মানুষের পাশে থাকার নাম হামিদ মাস্টার। চ্যালেঞ্চ করে বলতে পারি আমি নিজে কোন দূর্নীতি করিনা, কাউকে দূর্নীতি করতে দেবো না। দূর্নীতির বিরুদ্ধে আসুন আমরা সবাই সোচ্চার হই। দূর্নীতিবাজদের প্রতিহত করি। যারা আমার কাজকে বিতর্কিত করার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলবো, এসব সমালোচনা বাদ দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান। এতে তারা উপকৃত হবে।
চাটমোহর উপজেলার বন্যা কবলিত হান্ডিয়াল ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি।
রবিবার (২৩ আগস্ট) সকালে হান্ডিয়াল ইউনিয়ন পরিষদ চত্বরে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান কে এম জাকির হোসেন, সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোঃ গোলজার হোসেন, হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মফিজ উদ্দিন, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণ শেষে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মাস্টার হান্ডিয়াল ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন। এর মধ্যে হান্ডিয়াল ইউনিয়ন পরিষদের পাশে রাস্তা এইচবিবিকরণ, সিদ্দিনগর কালি মন্দিরের নির্মাণ কাজ ও জয়ঘর সমন্বিত কবরস্থানের উন্নয়ন কাজ উদ্বোধন। এছাড়া উপজেলা চেয়ারম্যান হান্ডিয়াল বাঘলবাড়ির ধ্বসে পড়া সড়ক পরিদর্শন করেন।

  • 103
    Shares

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ