সব
facebook apsnews24.com
বরিশালে চোলাই মদ তৈরি-বিক্রির অপরাধে নারীর পাঁচ বছরের কারাদণ্ড - APSNews24.Com

বরিশালে চোলাই মদ তৈরি-বিক্রির অপরাধে নারীর পাঁচ বছরের কারাদণ্ড

বরিশালে চোলাই মদ তৈরি-বিক্রির অপরাধে নারীর পাঁচ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে চোলাই মদ তৈরি করে বিক্রি করার অপরাধে এক নারী মাদক কারবারিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বরিশালের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ মাহবুব আলম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত নারী হলেন আশা গোমেজ। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের দক্ষিণ মাঝগ্রাম এলাকার লিমন গোমেজের স্ত্রী।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত ওই নারীর বিরুদ্ধে ২০১১ সালের ১৯ আগস্ট বরিশালের বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক হাওলাদার মোহাম্মদ সিরাজুল ইসলাম।

মামলার অভিযোগে তিনি বলেন, মদ তৈরি করে বিক্রি করার খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে ৪০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলার অধিদপ্তরের উপ-পরিদর্শক আব্দুর রব তদন্তে সত্যতা পেয়ে একই সালের ৯ সেপ্টেম্বর আসামি আশার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। আদালত সাত জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ