সব
facebook apsnews24.com
আন্তর্জাতিক মেডিয়েশন অ্যাওয়ার্ড পেলেন বিচারপতি ইমান আলী - APSNews24.Com

আন্তর্জাতিক মেডিয়েশন অ্যাওয়ার্ড পেলেন বিচারপতি ইমান আলী

আন্তর্জাতিক মেডিয়েশন অ্যাওয়ার্ড পেলেন বিচারপতি ইমান আলী

স্টাফ রিপোর্টার ॥ সুপ্রীমকোর্টের আপীল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীকে মেডিয়েশন এ্যাওয়ার্ড দিয়েছে আফ্রিকা-এশিয়া মেডিয়েশন এ্যাসোসিয়েশন। শনিবার দিনব্যাপী আফ্রিকা-এশিয়া মেডিয়েশন এ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক অনলাইন কনফারেন্সে তাকে এ সম্মাননা দেয়া হয়।

বিচারপতি মোহাম্মদ ইমান আলীকে মেডিয়েশন এ্যাওয়ার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

মেডিয়েশন এ্যাওয়ার্ডের মূল্যমান হিসেবে একটি ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ ৫০ হাজার টাকা দেয়া হয়। বিচারপতি মোহাম্মদ ইমান আলী মেডিয়েশন এ্যাওয়ার্ড পাওয়ার প্রতিক্রিয়ায় বলেন, আমি সম্মানিত বোধ করছি।

আন্তর্জাতিক এই মেডিয়েশন কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সাবেক আইনমন্ত্রী এ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ও সুপ্রীমকোর্ট বার সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। কনফারেন্সটি সুপ্রীমকোর্ট বার ভবন অডিটরিয়াম থেকে প্রজেক্টরের মাধ্যমে সম্প্রচার করা হয়।

  • 128
    Shares

আপনার মতামত লিখুন :

মঙ্গলবার জানাজা অনুষ্ঠিত হয়ে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

মঙ্গলবার জানাজা অনুষ্ঠিত হয়ে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

প্রখ্যাত সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই

প্রখ্যাত সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই

বাংলাদেশে লাখ টন চাল রপ্তানির আগ্রহ মিয়ানমারের

বাংলাদেশে লাখ টন চাল রপ্তানির আগ্রহ মিয়ানমারের

২০২০ সালে ধর্ষণের শিকার ১০৭৪ নারী

২০২০ সালে ধর্ষণের শিকার ১০৭৪ নারী

এক স্কুলে ৩ বছরের বেশি থাকতে পারবেন না শিক্ষকরা

এক স্কুলে ৩ বছরের বেশি থাকতে পারবেন না শিক্ষকরা

বঙ্গবন্ধুর খুনিসহ ৫২ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল হলো

বঙ্গবন্ধুর খুনিসহ ৫২ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল হলো

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ