সব
facebook apsnews24.com
আগস্টে ময়মনসিংহ সড়কে ঝরলো ২২ প্রাণ - APSNews24.Com

আগস্টে ময়মনসিংহ সড়কে ঝরলো ২২ প্রাণ

আগস্টে ময়মনসিংহ সড়কে ঝরলো ২২ প্রাণ

নিজস্ব প্রতিবেদকঃ সপ্তাহ দু-একের ব্যবধানে পৃথক দুর্ঘটনায় ২২টি তাজা প্রাণের রক্তে নঞ্জিত হলো ময়মনসিংহ-ঢাকার প্রধান সড়ক। তাজা রক্তের মিছিল কিছুতেই যেন থামছে না। কাউর জানা নেই আর কত প্রাণ অকালে হারাবে।
আগস্টের ৮ তারিখে মুক্তাগাছায় ৭ সিএনজি আরোহী, ১৮ আগস্ট ফুলপুর উপজেলার বাঁশাটি এলাকায় মাইক্রোবাস পুকুরে পড়ে শিশুসহ ৮জন, শনিবার ২২ আগস্ট সকালে ভালুকা উপজেলার ডিগ্রি কলেজের সামনে প্রাইভেটকার-বাস সংঘর্ষে আরও ৬ জন এবং একই দিন ভোরে নান্দাইল উপজেলার তষনায় দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ হারান আরও দুজন।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী, ভালুকা মডেল থানার ওসি মঈন উদ্দিন ও নান্দাইল থানার ওসি মনসুর আহমেদ এসব তথ্য সত্যতা নিশ্চিত করেছেন।
মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, গত ৮ আগস্ট উপজেলারর মানকুন এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ ৭ জন নিহত হয়। এদের মধ্যে ২জন নারী ও ৫ জন পরুষ রয়েছেন। এ ঘটনায় পুলিশ দুর্ঘটনাকবলিত সিএনজি-বাস থানা হেফাজতে নিয়ে আসে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী জানান, ১৮ আগস্ট সকালে ভালুকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস শেরপুরের নালিতাবাড়িতে যাচ্ছিল। পরে উপজেলার বাঁশাটি এলাকায় মাইক্রোবাসটি পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এসময় শিশুসহ ৮ জনের প্রাণহানি হয়।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, শনিবার সকালে হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ইমাম পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার কলেজের সামনে পৌছলে প্রাইভেটকারের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এ সময় শিশুসহ ৬ জন ঘটনাস্থলেই নিহত হয়। মৃতদের মধ্যে ২ জন শিশু, ২ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ জানান, ভোর ৫ টার দিকে উপজেলার তষরায় গরু বোঝাই একটি ট্রাকের সঙ্গে অপর একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও ১ জন।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহ. আহমার উজ্জামান বলেন, ময়মনসিংহ জেলার রাস্তাগুলো সঙ্কুচিত হওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটছে। রাস্তাগুলো প্রসস্ত করতে হবে। এ ছাড়া চালকদের অসচেতনতা ও বেপরোয়া গাড়ি চালানো বন্ধ করতে হবে। একই সঙ্গে অতিরিক্ত যাত্রী বহনের বিষয়ও নজরে আনতে হবে। তাছাড়া মহাসড়কে উল্টো পথে গাড়ি চলা, ট্রাফিক আইন না মানা ও সড়কের গতিরোধক না থাকায় এ দুর্ঘটনার মুখোমুখি হতে হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে মাঠে কাজ করছে। চালকসহ সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে। তাহলেই দুর্ঘটনা থেকে রক্ষা মিলবে।

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ