সব
facebook apsnews24.com
সেই ডিজিকে বরখাস্তের নোটিশ - APSNews24.Com

সেই ডিজিকে বরখাস্তের নোটিশ

সেই ডিজিকে বরখাস্তের নোটিশ

স্টাফ রিপোর্টঃ ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর (এস এস) ভদ্র করোনা আক্রান্ত হয়ে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। ডিজিকে চাকরি থেকে বরখাস্ত এবং এ বিষয়ে কমিটি গঠন করে তদন্তের জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী।
এদিকে নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে বিবাদীদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সময় বেঁধে দেয়া হয়েছে। বলা হয়েছে, এ সময়ের মধ্যে কোনো পদক্ষেপ না নিলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।
শনিবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক এবং আইইডিসিআরের পরিচালককে ই-মেইলে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এবং ব্যারিস্টার মোহাম্মদ কাউছার এ নোটিশ পাঠান।
নোটিশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব।
এর আগে গত ১৪ আগস্ট বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট, ডাটা কার্ড উন্মোচনের উদ্বোধনী কাজে গণভবনে যান সুধাংশু শেখর ভদ্র। সেখানে তিনি প্রধানমন্ত্রীর অনেক কাছাকাছি অবস্থান করেন। কিন্তু সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৬ ধারা অনুযায়ী তার কর্মকাণ্ড একটি অপরাধ এবং উক্ত আইন অনুযায়ী তিনি তার তথ্য গোপন করেছেন যা শাস্তিযোগ্য অপরাধ।
বিভিন্ন পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী ১১ আগস্ট আইইডিসিআর করোনা পরীক্ষার জন্য এস এস ভদ্রের নমুনা সংগ্রহ এবং ১৩ আগস্ট সন্ধ্যায় উক্ত রিপোর্ট তাকে দেয়া হয়। রিপোর্ট অনুযায়ী তিনি করোনা পজিটিভ ছিলেন। কিন্তু উক্ত রিপোর্টের তথ্য গোপন করে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ এবং প্রধানমন্ত্রীর খুব কাছাকাছি দাঁড়িয়েছেন যাহা বেআইনিই শুধু নয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা এবং স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকি বহন করে। যেহেতু আগস্ট একটি শোকের মাস। এ মাসে দেশের ইতিহাসে বিভিন্ন বর্বরতম হত্যাকাণ্ড ঘটেছে।
বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার জন্য বারবার স্বাধীনতাবিরোধী চক্র আগস্টকে বেছে নিয়ে থাকেন। এমন পরিস্থিতিতে একজন করোনা আক্রান্ত ব্যক্তি প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার উদ্দেশ্য সম্পর্কে দেশবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

  • 4
    Shares

আপনার মতামত লিখুন :

মঙ্গলবার জানাজা অনুষ্ঠিত হয়ে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

মঙ্গলবার জানাজা অনুষ্ঠিত হয়ে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

প্রখ্যাত সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই

প্রখ্যাত সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই

বাংলাদেশে লাখ টন চাল রপ্তানির আগ্রহ মিয়ানমারের

বাংলাদেশে লাখ টন চাল রপ্তানির আগ্রহ মিয়ানমারের

২০২০ সালে ধর্ষণের শিকার ১০৭৪ নারী

২০২০ সালে ধর্ষণের শিকার ১০৭৪ নারী

এক স্কুলে ৩ বছরের বেশি থাকতে পারবেন না শিক্ষকরা

এক স্কুলে ৩ বছরের বেশি থাকতে পারবেন না শিক্ষকরা

বঙ্গবন্ধুর খুনিসহ ৫২ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল হলো

বঙ্গবন্ধুর খুনিসহ ৫২ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল হলো

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ