বোরহান উদ্দিন, ভোলা প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে গৃহবধূ হত্যার রেশ না কাটতেই দশ বছরের শিশু হত্যায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২১আগস্ট) বিকেল পাঁচটায় উপজেলার টবগী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নিজ গৃহ থেকে পুলিশ তার মরাদেহ উদ্ধার করে। সজিব সরকার বাড়ির প্রাবাসী রিয়াজ সরকারের ছেলে। বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা তা এখন ও জানা যায়নি এমন দাবী থানা পুলিশের। তবে স্থানীয়দের ধারনা, নিহত সজীবের লাশ যে অবস্থায় পাওয়া যায়,তাতে বুঝা যায় যে এটা পরিকল্পিত হত্যা।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন (বিপিএম) জানান, বিকাল ৪ টায় বিষয় টি তাদেরকে অবহিত করা হয়। ঘটনায় সংবাদ শুনে অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান সহ তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশ উদ্ধার করেন তারা। তবে হত্যা না আত্মহত্যা সে বিষয়ে তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সজীবের মা রাজিয়া বেগম পরকীয়ার সাথে লিপ্ত ছিলেন দীর্ঘদিন যাবত। রাজিয়া বেগম পরকীয়ার সাথে যুক্ত অভিযোগ প্রমাণিত হওয়ায় একাধিকবার বিচার করেছেন স্থানীয় ব্যক্তিবর্গ। তার এসব অপকর্মের জন্য এলাকার কিছু সচেতন নাগরিকরা প্রতিবাদ গড়ে তোলেন। তাই প্রতিবাদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তার নিজ সন্তানকে হত্যা করেন রাজিয়া বেগম এমনটাই জানান আর প্রতিবেশী এবং স্থানীয় ব্যক্তিবর্গরা। স্থানীয়রা আরো জানান, নিহত সজীবের লাশ যে অবস্থায় পাওয়া যায় তাতে ধারণা করা যায় যে এটা পরিকল্পিত হত্যা। তবে নিহত সজিবের মা রাজিয়া বেগম এসব কথাবার্তাকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন।
এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন (বিপিএম) জানান, আমরা নিহত সজীবের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


