সব
facebook apsnews24.com
পাবনার সুজানগরে সামাজিক সংগঠন ইএসডিএফ এর বৃক্ষ রোপন কর্মসূচি - APSNews24.Com

পাবনার সুজানগরে সামাজিক সংগঠন ইএসডিএফ এর বৃক্ষ রোপন কর্মসূচি

পাবনার সুজানগরে সামাজিক সংগঠন ইএসডিএফ এর বৃক্ষ রোপন কর্মসূচি


মীর শুভ: বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করলো সামাজিক সংগঠন Education and Social Development Foundation-ESDF। সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনা জেলার সুজানগর উপজেলাধীন বোয়ালিয়া উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে ফলজ ও ঔষুধী বৃক্ষ রোপনের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করা হয়।
নিজ হাতে বৃক্ষ রোপন করে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ মোখলেছুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোশরেফুল ইসলাম সজিব, কোষাধ্যক্ষ মিনার হুসাইন, সহ-দপ্তর সম্পাদক আতিকুর রহমান, সমাজসেবা উপসম্পাদক সৌরভ শেখ ও ফয়সাল শেখ এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় জনগণ।
বৃক্ষ রোপন কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে সংগঠনের সভাপতি মোখলেছুর রহমান এপিএস নিউজকে জানান, ” বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী এক কোটি বৃক্ষ রোপনের ঘোষণা দিয়েছেন। সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমাদের সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। পর্যায়ক্রমে আশেপাশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় বাজার ও রাস্তার ধারে বৃক্ষ রোপনের পরিকল্পনা রয়েছে।
সাধারণ সম্পাদক মোশরেফুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের অবদান অনস্বীকার্য। আমরা শিক্ষা, সমাজ,পরিবেশ ও জীববৈচিত্র সবকিছু নিয়েই ভাবি। বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় আমাদের এই আয়োজন বিশেষ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
ইএসডিএফ এর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সংগঠনের সফলতা কামনা করেন সংগঠনটির উপদেষ্টা পরিষদের সদস্য শিক্ষানুরাগি ও সমাজসেবক জনাব বারেক এফ রহমান এবং বোয়ালিয়া উচ্চবিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জনাব ইউনূস আলী শেখ। সংগঠনের এধরনের কাজকে এগিয়ে নেয়ার জন্য তারা সকলপ্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, সংগঠনটি ২০১৯ সালের আগস্টে যাত্রা শুরুর পর থেকেই শিক্ষা ও সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছে। করোনা মহামারীতে জনসচেতনতা বৃদ্ধিতে এলাকায় করোনা সতর্কতামূলক লিফলেট বিতরণ করে এবং রাস্তার মোড়ে মোড়ে ব্যানার টাঙিয়ে জনগণকে সচেতন করে।
শিক্ষা ও সামাজিক উন্নয়নে সংগঠনের এধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে সংগঠনের সফলতা কামনা করেন স্থানীয় সুশীল সমাজ ও এলাকাবাসী

  • 144
    Shares

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ