সব
facebook apsnews24.com
পটুয়াখালীতে অর্ধগলিত শিশুর লাশ উদ্ধার করলো পুলিশ। - APSNews24.Com

পটুয়াখালীতে অর্ধগলিত শিশুর লাশ উদ্ধার করলো পুলিশ।

পটুয়াখালীতে অর্ধগলিত শিশুর লাশ উদ্ধার করলো পুলিশ।

আহম্মেদ কাওসার (ইবু), পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জিহাদ (৯) নামের এক স্কুল ছাত্রের ভাসমান লাশ নিখোঁজ হওয়ার চারদিন পর উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের নয়াভাঙ্গুনীর খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। জিহাদ ওই ইউনিয়নের নয়াভাঙ্গুনী গ্রামের ফেরদৌস মুন্সির ছেলে এবং দক্ষিণ ফুলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। পরিবার সদস্যরা জানায়, গত মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় জিহাদ। পরে অনেক খোঁজাখুজির পরও তাকে না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার রাঙ্গাবালী থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়।
এদিকে, শুক্রবার সকাল ১০ টায় জিহাদের বাড়ির পূর্ব পাশ দিয়ে বয়ে যাওয়া নয়াভাঙ্গুনীর খালে অর্ধগলিত ভাসমান লাশ দেখতে পায় স্থানীয় কয়েকজন। এ খবর পেয়ে পরিবারের লোকজন ছুঁটে গিয়ে জিহাদের মরদেহ দেখে আহাজারি শুরু করে। পরে দুপুরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, মৃত্যুর কারণ জানতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ