উজিরপুর প্রতিনিধিঃ ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী এবং তার পরিবার সহ শহীদদের স্মরণে,বরিশাল নারী নেত্রীত্বের অগ্রদূত, তৃনমূল নেতাকর্মীর আস্থার প্রতীক,গরিবের এমপি. সৈয়দা রুবিনা আক্তার মিরা’র আয়োজনে, উজিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এর ধারাবাহিকতায় আজ শুক্রবার (২১ আগষ্ট) হারতা ইউনিয়নে মিলাদ মাহফিল এর আয়োজন করা হয় স্থানীয় হারতা কেন্দ্রীয় জামেমসজিদে।
এ সময় উপস্থিত বরিশাল জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সোহেল কবিরাজ, যুবলীগ নেতা জসীম জমদ্দার, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মনি সংঙ্কর মল্লিক, সাংগঠনিক সম্পাদক এফ এম সৈকত, সহ সম্পাদক রফিকুল ইত্যাদি, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ফিরোজ খান, সদস্য সুব্রত রায়, যুবলীগ নেতা স্বপন হালদার ও হারতা ইউনিয়ন ছাত্রলীগ নেতা শিশির বিক্রম, বাবু মন্ডল, দিলিপ বিশ্বাস, টিটন মল্লিক , সুভাষ বৈদ্য, মোঃ আরিফ হোসেন, মোঃ শরিফুল ইসলাম, বিপুল বিশ্বাস, বিল্পব গাইন ও সংগঠনের অন্যন্ন নেতা কর্মীরা।


