সব
facebook apsnews24.com
সুন্দরগঞ্জে খেলার মাঠে বৃক্ষরোপণ।। তরুণদের অপরাধ প্রবণতার আশঙ্কা - APSNews24.Com

সুন্দরগঞ্জে খেলার মাঠে বৃক্ষরোপণ।। তরুণদের অপরাধ প্রবণতার আশঙ্কা

সুন্দরগঞ্জে খেলার মাঠে বৃক্ষরোপণ।। তরুণদের অপরাধ প্রবণতার আশঙ্কা

মোঃ আলাউদ্দীন মজুমদার শাহীন,সুন্দরগঞ্জ(গাইবান্ধা)সংবাদদাতাঃ
সুন্দরগঞ্জ উপজেলায় খেলার মাঠে বৃক্ষরোপণ করার কারণে বিনোদনহীন হয়ে পড়া তরুণদের অপরাধ প্রবণতায় ঝুঁকে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
উপজেলার রামজীবন ইসলামীয়া দ্বিমুখী-দাখিল মাদ্রাসা মাঠটি দীর্ঘদিন থেকে স্থানীয় তরুণ ও যুবক সম্প্রদায়ের একমাত্র বিনোদনের কেন্দ্র বিন্দু হিসেবে পরিচিত। ওই মাঠটিতে তরুণ ছেলেমেয়েরা ফুটবল, কাবাডিসহ নানা রকম খেলাধূলা করে আসছে। এরই এক পর্যায় বৃহস্পতিবার রহসজনক ভাবে হঠাৎ করে গাছ লাগিয়ে খেলাধূলা বন্ধ করে দিয়েছেন মাদরাসা কর্তৃপক্ষ। এনিয়ে চরম বিপাকে পড়েছে বিনোদন প্রেমি মানুষেজন। বিশেষ করে তরুণেরা খেলাধূলা করতে না পেরে বাহু ভাঙ্গা হয়ে পড়েছে। ওই মাঠে অনেক সময় কোমল মতি ছেলেমেয়েরাও খেলাধূলা করে থাকে।

স্থানীয় যুবক মোহাম্মদ ইউসুফ বলেন,এই মাঠে বহুদিন ধরে আমরা খেলাধুলা করে আসছি। কিন্তু কিছু অসৎ উদ্দেশ্যের নোংরা মনের মানুষ আমাদের একমাত্র বিনোদনের স্থানটি গাছ লাগিয়ে বন্ধ করে দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক পাশ্ববর্তী এক যুবক জানান,যারা গাছ লাগিয়ে খেলার মাঠ দখল করেছেন, নিশ্চয়ই তারা অন্য মতার্দশের মানুষ। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত। এঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিশিষ্ট মহলের ধারণা ওই এলাকার ছেলেমেয়েরা বিনোদনহীন হয়ে পড়ার কারনে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়তে পারে। এব্যাপারে মাদরাসা সুপার কামাল মাহমুদের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। স্থানীয়রা খেলার মাঠটি পুনরায় চালু করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট হস্তক্ষেপ কামনা করেছেন

  • 21
    Shares

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ