সব
facebook apsnews24.com
বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামালের মা সিএমএইচতে - APSNews24.Com

বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামালের মা সিএমএইচতে

বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামালের মা সিএমএইচতে

আরিফুল ইসলামঃ বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামালের মা মালেকা খাতুনকে গতকাল ২০ আগষ্ট বৃহস্পতিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। তার আগে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর এভিয়েশন গ্রুপের একটি ডফিন হেলিকপ্টারে ভোলা সদর হাসপাতাল থেকে ঢাকায় আনা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিষয়টি নিশ্চিত করেছে।

আইএসপিআরের সহকারী পরিচালক রাশিদুল আলম জানান, মালেকা খাতুনকে বহনকারী হেলিকপ্টারটি গতকাল দুপুর সোয়া ২টায় ঢাকার তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে নামে। সেখান থেকে তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়। মালেকা খাতুনের বয়স আনুমানিক ৯৬ বছর। তিনি কিডনি সমস্যা, শ্বাসকষ্ট ও রক্তশূন্যতাসহ নানা জটিল রোগে ভুগছেন।

সেনাবিাহনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মাকে
সিএমএইচে আনার আগে ভোলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তৈয়বুর রহমান বলেন, ‘মালেকা বেগমের পা ফুলে গেছে। কিডনিতে সমস্যা ও রক্তশূন্যতা দেখা দিয়েছে। রক্তচাপ কমে গেছে। শ্বাসকষ্টের সমস্যাও রয়েছে। আমরা তাকে চিকিৎসা দিয়ে যাচ্ছি। তবে তাকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা করানো প্রয়োজন।

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাতিজা সেলিম আহমেদ লিটন বলেন, ‘গত সোমবার রাত থেকে দাদী অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার সকালে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।’

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর ভোলার দৌলতখান উপজেলার হাজীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হাবিবুর রহমান। প্রয়াত হাবিলদার হাবিবুর রহমান ও মালেকা বেগমের দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ছিলেন সবার বড়।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

মঙ্গলবার জানাজা অনুষ্ঠিত হয়ে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

মঙ্গলবার জানাজা অনুষ্ঠিত হয়ে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

প্রখ্যাত সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই

প্রখ্যাত সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই

বাংলাদেশে লাখ টন চাল রপ্তানির আগ্রহ মিয়ানমারের

বাংলাদেশে লাখ টন চাল রপ্তানির আগ্রহ মিয়ানমারের

২০২০ সালে ধর্ষণের শিকার ১০৭৪ নারী

২০২০ সালে ধর্ষণের শিকার ১০৭৪ নারী

এক স্কুলে ৩ বছরের বেশি থাকতে পারবেন না শিক্ষকরা

এক স্কুলে ৩ বছরের বেশি থাকতে পারবেন না শিক্ষকরা

বঙ্গবন্ধুর খুনিসহ ৫২ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল হলো

বঙ্গবন্ধুর খুনিসহ ৫২ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল হলো

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ