উজিরপুর প্রতিনিধিঃ ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী এবং তার পরিবার সহ শহীদদের স্মরণে,বরিশাল নারী নেত্রীত্বের অগ্রদূত, তৃনমূল নেতাকর্মীর আস্থার প্রতীক,গরিবের এমপি,সৈয়দা রুবিনা আক্তার মিরার আয়োজনে,উজিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এর ধারাবাহিকতায় আজ বুধবার(২০আগষ্ট) বামরাইল ইউনিয়নে শোক সভা ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয় স্থানীয় হস্তিশুন্ড ফাজিল মাদ্রাসায়।
উজিরপুর উপজেলার ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাইনুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং বামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ হোসেন হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু গৌরাঙ্গ লাল কর্মকার,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কবির।
শোক সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বরিশাল জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল কবিরাজ। আরো বক্তব্য রাখেন ৮ নং ওয়ার্ড সভাপতি মনিরুজ্জামান, ইউ পি সদস্য জাকারিয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শাওন বালী,সেচ্ছাসেবীবক লীগের মুজাহিদ রাড়ি,উজিরপুর উপজেলা যুবলীগের যুব ও ক্রিয়া সম্পাদক শরিফুল ইসলাম বাদল, যুবলীগ নেতা জসিম জমাদার,আরিফ সরদার,উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সুমন আকন,রুবেল বেপারি,সাংগঠনিক সম্পাদক এফ এম সৈকত,সহ সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা হিরন,নাহিদ সায়মুন সহ আরো অনেকে।


