মিজানুর রহমান,মেহেরপুর প্রতিনিধিঃ
নাগরিক ঐক্য মেহেরপুর মেহেরপুর জেলা শাখার আহবায়ক ও জাতীয় ঐক্য ফ্রন্ট মেহেরপুর জেলা শাখার সমন্নয়ক মনিরুজ্জামান সোহেল প্রেস বিজ্ঞপ্তি প্রদান করেছেন। এপিএস নিউজের পাঠকদের জন্য প্রেস বিজ্ঞপ্তিটি হুবহু তুলে ধরা হল – মেহেরপুর জেলা কে রেডজোন,ও সম্পুর্ন লকডাউন দেওয়ার দাবি,,,,,,,,,,সারা দুনিয়ার ন্যায় বাংলাদেশ এ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে, চলমান সময়ে মেহেরপুর জেলাতে আক্রান্তের সংখ্যা অনেক, জেলা সিভিল সার্জন এর পক্ষ থেকে মেহেরপুর এ আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা হলেও সচেতনতা মুলক কাজ করা হচ্ছে না বলে ভুক্তভোগীদের পরিবারের অভিযোগ। ধন্যবাদ জানাই জেলা পুলিশ সুপার ও পুলিশ বাহিনীর সদস্য দের, যারানিরলস ভাবে সচেতনতামুলক কাজ অব্যাহত রেখেছে, মানুষ আজ বাকরুদ্ধ হয়ে গেছে, সংশার চালাতে গিয়ে হিমসিম খাচ্ছে, দিন আনা দিন খাওয়া মানুষ গুলো খাবারের জন্য নিরুপায় হয়ে কাজ করছে, কিভাবে তারা নিজেকে সুরক্ষা নিশ্চিত করতে পারবে।হাট বাজারগুলোতে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব, ব্যাবহার করছে না মাস্ক, প্রতিদিন দূর দুরান্ত থেকে মানুষ আসছে মেহেরপুর এ, প্রায় সব মহল্লায় করোনা আক্রান্তের রোগী আছে, মারাও যাচ্ছে, কয়েক দিন আগে মারা গেছে দানিয়েল মহরি কোট পাড়ার বাসিন্দা। প্রতিদিন সিভিল সার্জন আক্রান্তের সংখ্যা জানাচ্ছেন, তবুও মেহেরপুর কে রেড়জোন কিংবা সম্পুর্ন লকডাউন দেওয়া হচ্ছে না, কেন,কি কারণ তা সকলের কাছে অজানা। আমরা মেহেরপুর এর মানুষেরা বাচতে চাই, বাচাতে এগিয়ে আসুন, জনপ্রতিনিধিদের দেখা যাচ্ছে মাক্স বিতরণ করতে তবে কেন মাক্স ব্যাবহার করা হচ্ছে না, সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না কেন। এইসব নিয়ে কোন কিছু করতে দেখা যাচ্ছে, আমরা দ্রুত ব্যাবস্থা গ্রহণ করার জন্য জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করছি, সেই সাথে জেলা সিভিল সার্জন এর কাছে মেহেরপুর বাসির চাওয়া মেহেরপুর কে সম্পুর্ন লকডাউন দেওয়া হোক যাতে করে কেউ বাইরে বের হতে না পারে, অফিস এন,জিও গুলো বন্ধ রাখা হোক, জেলা পুলিশ সুপার এর কাছে আহবান করছি আপনি উদ্যোগ নিলে এই জেলাকে ও জেলার মানুষ কে করোনা ভাইরাসের হাত থেকে বাচানো সম্ভব,, আমরা বাচতে চাই, মেহেরপুর জেলাকে সম্পুর্ন লকডাউন দেওয়া হোক,।।।।।


