সব
facebook apsnews24.com
ঈশ্বরদী থানার ওসিকে আদালতে তলব। - APSNews24.Com

ঈশ্বরদী থানার ওসিকে আদালতে তলব।

ঈশ্বরদী থানার ওসিকে আদালতে তলব।

এপিএস নিউজ ডেস্কঃ

পাবনার ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তলব করেছেন ঈশ্বরদী পারিবারিক এবং সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক এস, এম, শরিয়ত উল্লাহ। আইনজীবী এবং বিচারপ্রার্থীদের নিকট খোজ নিয়ে জানা যায়, ঈশ্বরদী পারিবারিক আদালত হতে থানায় প্রেরিত লেভি ওয়ারেন্ট যথা সময়ে তামিল অন্তে ফেরত আসে না। এতে পারিবারিক মামলায় ডিক্রী পেয়েও বাদীকে তার ডিক্রিকৃত টাকা পেতে হয়রানির শিকার হতে হয়। আদালতসূত্রে জানা যায়, পারিবারিক ২০/১৮নং মোকদ্দমায় গত ১১/০২/২০২০ খ্রি তারিখে দায়িক-বিবাদীর বিরুদ্ধে লেভি ওয়ারেন্ট ইস্যু করা হয়। কিন্তু পর পর তিনটি তারিখ ধার্য করা হলেও থানা হতে ওয়ারেন্ট ফেরত আসেনি। আদালতসূত্রে আরো জানা যায় যে, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কিছুদিন আগে সেরেস্তাদারের মাধ্যমে মোবাইল ফোনে যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে সকল মামলার ওয়ারেন্ট ফেরত পাঠানোর জন্য বলা হয়। এমনকি বিভিন্ন পারিবারিক মামলায় নির্দষ্ট সময়ের মধ্যে ফেরত না আসা ওয়ারেন্টের একটি তালিকাও ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ইতিপূর্বে প্রদান করা হয়। এরপরও বিভিন্ন মামলায় সময়মতো ওয়ারেন্ট ফেরত আসছে না। এতে পারিবারিক মামলার বাদী তথা অসহায় বিচারপ্রার্থী নারী ও শিশুরা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ আছে। এমতাবস্থায়, আদালতের আদেশ অমান্য করা এবং দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে না সে মর্মে ৭ দিনের মধ্যে ব্যক্তিগতভাবে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেন। একই সাথে ঐদিন আদালত হতে ইস্যুকৃত লেভি ওয়ারেন্ট তামিল অন্তে ফেরতের জন্য নির্দেশ প্রদান করেন।

  • 17
    Shares

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ