সব
facebook apsnews24.com
টিকার ক্লিনিক্যাল ট্রায়াল ও ভ্যাকসিন পেতে পরিকল্পনা চলছে। - APSNews24.Com

টিকার ক্লিনিক্যাল ট্রায়াল ও ভ্যাকসিন পেতে পরিকল্পনা চলছে।

টিকার ক্লিনিক্যাল ট্রায়াল ও ভ্যাকসিন পেতে পরিকল্পনা চলছে।

করোনাভাইরাসের টিকার ক্লিনিক্যাল ট্রায়াল বাংলাদেশে হওয়া উচিত বলে বিবৃতি প্রকাশ করেছে কভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

বিবিসির বাংলার এক প্রতিবেদনে বৃহস্পতিবার বলা হয়, বাংলাদেশের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার উদ্দেশ্যে এই ট্রায়াল দেশে চালানো উচিত বলে মন্তব্য করে বিবৃতি প্রকাশ করেছে কমিটি।

আন্তর্জাতিক বাজারে টিকা আসলে তা শুরুতে কীভাবে বাংলাদেশের মানুষের জন্য পাওয়া সম্ভব, সেই বিষয়গুলো মূলত উঠে এসেছে কারিগরি কমিটির বিবৃতিতে।

যেসব প্রতিষ্ঠান বা দেশ টিকার ট্রায়ালের তৃতীয় পর্যায়ে রয়েছে, টিকা বাজারে আসার পর অগ্রাধিকার ভিত্তিতে পাওয়া নিশ্চিত করতে তাদের সঙ্গে এখনই যোগাযোগ করার সুপারিশ করেছে কমিটি।

পাশাপাশি টিকা প্রদানের জন্য প্রয়োজনীয় সিরিঞ্জ উৎপাদন বা কেনার প্রস্তুতি রাখা, টিকা পাওয়ার পর তা সংরক্ষণ, বিতরণের পরিকল্পনা ঠিক করে রাখা এবং টিকা পাওয়ার পর জনসংখ্যার কারা অগ্রাধিকার পাবে তা এখনই ঠিক করে রাখার আহ্বান জানানো হয় কমিটির সুপারিশে।

বিবৃতিতে বলা হয়, কয়েকটি সংস্থার টিকার তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল ব্রাজিল, ভারত, ইন্দোনেশিয়া, চিলি, সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি বাংলাদেশে হলে দেশের সক্ষমতা বৃদ্ধি ও তা প্রমাণের সুযোগ তৈরি হবে।

পাশাপাশি টিকা সফল হিসেবে প্রমাণিত হলে তা বাংলাদেশের অগ্রাধিকার ভিত্তিতে পাওয়ার সুযোগও থাকবে।

এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত লাইভ স্বাস্থ্য বুলেটিন চালিয়ে যাওয়ার পক্ষেও সুপারিশ করা হয় কারিগরি কমিটির বিবৃতিতে। বুলেটিন চালানোর পাশাপাশি সপ্তাহে একদিন গণমাধ্যমের উপস্থিতিতে প্রশ্নোত্তর পর্বও পরিচালনা করার সুপারিশ করা হয়।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

মঙ্গলবার জানাজা অনুষ্ঠিত হয়ে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

মঙ্গলবার জানাজা অনুষ্ঠিত হয়ে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

প্রখ্যাত সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই

প্রখ্যাত সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই

বাংলাদেশে লাখ টন চাল রপ্তানির আগ্রহ মিয়ানমারের

বাংলাদেশে লাখ টন চাল রপ্তানির আগ্রহ মিয়ানমারের

২০২০ সালে ধর্ষণের শিকার ১০৭৪ নারী

২০২০ সালে ধর্ষণের শিকার ১০৭৪ নারী

এক স্কুলে ৩ বছরের বেশি থাকতে পারবেন না শিক্ষকরা

এক স্কুলে ৩ বছরের বেশি থাকতে পারবেন না শিক্ষকরা

বঙ্গবন্ধুর খুনিসহ ৫২ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল হলো

বঙ্গবন্ধুর খুনিসহ ৫২ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল হলো

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ